1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নওগাঁয় সাড়ে ৩ হাজার পরিবারের পাশে এফবিসিসিআই এর পরিচালক রাসেল - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
আলেমগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণেই জুলাই আন্দোলন সফল হয় : আল্লামা শেখ আহমদ জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে কোম্পানীগঞ্জে ১১ দলীয় ঐক্য জোটের গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত  কোম্পানীগঞ্জে জুলাই গনঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও বিশেষ মোনাজাত  “স্পেশাল ট্রাইব্যুনালে জুলাই গণহত্যার বিচার করেন, জনগণ আপনাদের ছাড়বে না: সাক্কু ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবসের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতাল আমিলাইষে ফ্রি চিকিৎসা ক্যাম্পে ২ হাজার রোগীকে সেবা, বিনামূল্যে ওষুধ বিতরণ চন্দনাইশ থানা পুলিশের অভিযানে ৩ আসামী গ্রেফতার শহীদ মজিদের প্রতি শ্রদ্ধাঞ্জলির মধ্যে দিয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন নবীনগরে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও চারা বিতরণ মাগুরায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে প্রেসক্লাবে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নওগাঁয় সাড়ে ৩ হাজার পরিবারের পাশে এফবিসিসিআই এর পরিচালক রাসেল

কাজী কামাল হোসেন, নওগাঁ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১০ মে, ২০২১
  • ২২৩ বার

এফবিসিসিআই এর পরিচালক, নওগাঁ চেম্বার অফ কমার্স এ্যান্ড ইন্ডাষ্ট্রির সভাপতি ও ইথেন এন্টারপ্রাইজের ব্যবস্থাপনা পরিচালক ইকবাল শাহরিয়ার রাসেলের ব্যক্তিগত উদ্যাগে নওগাঁয় করোনা ভাইরাসে কর্মহীন, দিনমজুর, ভবঘুরে, অসহায়, দু:স্থ ও পিছিয়ে পড়া সাড়ে ৩ হাজার পরিবারের মধ্যে ঈদ সামগ্রী বিতরন করা হয়েছে।
সোমবার দুপুরে শহরের বোয়ালিয়া উচ্চ বিদ্যালয় মাঠ, বরুনকান্দি মহল্লা ও পিরোজপুর এলাকায় ঈদ উপহার বিতরন করেন এফবিসিসিআই এর পরিচালক, নওগাঁ চেম্বার অফ কমার্স এ্যান্ড ইন্ডাষ্ট্রির সভাপতি ও ইথেন এন্টারপ্রাইজের ব্যবস্থাপনা পরিচালক ইকবাল শাহরিয়ার রাসেল।

এ সময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সভাপতি সাব্বীর হোসেন, ভিলেজ ল্যাবরেটরি ক্লাবের সভাপতি এসএম শহিদুল আলম, সাধারন সম্পাদক মাহমুদুর রহমান আপেল, মহিবুর, জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি কায়েস উদ্দিন, উপ-সহকারী ভুমি কর্মকর্তা মাহবুব সারোয়ার, ইসলাম এন্টারপ্রাইজের নির্বাহী পরিচালক সোহেল রানা প্রমুখ। উপহারের মধ্যে ছিল চাল ৫ কেজি, সুগন্ধি চাল ১ কেজি, মশুর ডাল ১ কেজি, সেমাই, চিনি ও ছোলা ১ কেজি, দুধ ৭৫০ গ্রাম এবং তেল ২৫০ গ্রাম। করোনা ভাইরাস প্রতিরোধে মাস্কবিহীন মানুষদের মাঝে মাস্কও বিতরন করা হয়।

এফবিসিসিআই এর পরিচালক ইকবাল শাহরিয়ার রাসেল বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নিদের্শনা মোতাবেক এই মহামারি সময়ে আসন্ন ঈদে এসব মানুষের মাঝে একটু ঈদের আনন্দ পৌঁছে দেওয়ার লক্ষ্যে সামান্য ঈদ উপহার প্রদান করছি। যেন এসব মানুষেরা তাদের পরিবার-পরিজন নিয়ে ঈদের একটু আনন্দ ভাগাভাগি করে নিতে পারেন। শুধুমাত্র ঈদ নয়; আমি সব সময় চেষ্টা করি বিভিন্ন দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানোর। সম্প্রতি আমি চেম্বারের পক্ষ থেকে ১শ মহিলার মাঝে সেলাই মেশিন বিতরন করেছি। যেন তারা এই মহামারির সময় ঘরে বসে আয় করতে পারেন। আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net