1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
পলাশবাড়ীতে সড়ক দুর্ঘটনায় মসজিদের মোয়াজ্জিন নিহত - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২০ জুন ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
৩০ বছর ভিক্ষা করে বাঁচিয়ে রাখা সন্তানও চলে গেল ঈদে, একাকী আছিয়ার নতুন সম্বল ‘আছিয়া স্টোর”  নীলাভ্র ফাউন্ডেশনের উদ্যোগে ড. আলী হোসেন চৌধুরী শিক্ষাবৃত্তি প্রদান ভাঙ্গুড়ায় কৃষকের ধান সংগ্রহ শেষ, সরকারি মূল্য পাওয়ায় কৃষকের মুখে হাসি জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী রঙধনু’র কর্মশালা ও সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ফলাহার মাগুরায় ২৫ হাজার টাকার বিনিময়ে শিশু বিক্রি! পুলিশের হাতে উদ্ধার চাঁদা না দেওয়ায় বিএনপি নেতাকে কোপাল যুবদল কর্মী খাগড়াছড়িতে পাহাড়ি নারীকে ধর্ষণ: ধর্ষক আটক, গণপিটুনি থেকে বাঁচাল সেনাবাহিনী পেট ভরে ভাত-মাংস খায় মানুষ কাউকে টাকা দিতে হয় না কক্সবাজারের মেদাকচ্ছপিয়ায় হাতি সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

পলাশবাড়ীতে সড়ক দুর্ঘটনায় মসজিদের মোয়াজ্জিন নিহত

আনোয়ার হোসেন শামীম গাইবান্ধা প্রতিনিধি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৬ মে, ২০২১
  • ২৩৬ বার

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার শহরের অদূরে পলাশবাড়ী-গাইবান্ধা সড়কে গ্রামীণ ব্যাংকের সামনে বুধবার রাতে অজ্ঞাত যানবাহনের চাকায় পিষ্ট হয়ে আনসার আলী মন্ডল (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়। সে উপজেলা শহরের খাদ্য গুদাম জামে মসজিদের সাবেক মোয়াজ্জিন ও পৌরসভার উদয়সাগর গ্রামের মৃত বাচ্চা মন্ডলের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও নিহতের পারিবারিক সুত্রে জানা গেছে, মুদি দোকানী আনসার আলী শারীরিক অসুস্থতার জন্য বাড়ি থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওষুধ আনতে যাওয়ার সময় পলাশবাড়ী-গাইবান্ধা সড়কে গ্রামীণ ব্যাংকের সামনে পৌছলে অজ্ঞাত একটি যানবাহন তাকে চাপা দেয়। এসময় সে গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net