1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
'পাহাড়ী শ্রমিকদের সমস্যায় শ্রমিক কল্যাণ ফোরাম পাশে থাকবে' -বাবু চাকমা - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নাঙ্গলকোট প্রেসক্লাবে প্রতিষ্ঠার ৩৭ বর্ষপূর্তি মিলনমেলায় সাংবাদিকদের ঐক্যের বার্তা গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্স অ্যাওয়ার্ড-২৬ পাচ্ছেন ৬ বিশিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠান খাগড়াছড়ির গুইমারায় অস্ত্রের মুখে শ্রমিকদের জিম্মি করে মারধর গাইবান্ধা এলজিইডি প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পাঁচশো চারর রোপন  সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার কক্সবাজারে ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রামে এমপি কাজল: বিজ্ঞান ও প্রযুক্তিবান্ধব শিক্ষা ব্যবস্থার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার  ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী ক্যামব্রিজ ইসলামিক স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মাদক সেবনের অভিযোগে ভাঙ্গুড়ায় যুবকের এক বছরের কারাদণ্ড হাসপাতালের অষ্টম তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যা

‘পাহাড়ী শ্রমিকদের সমস্যায় শ্রমিক কল্যাণ ফোরাম পাশে থাকবে’ -বাবু চাকমা

বন্দর সংবাদ প্রনিনিধিঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১ মে, ২০২১
  • ২৭৮ বার

‘দুনিয়ার মজদুর এক হও, শ্রমিকের অধিকার নিশ্চিত করুন’ স্লোগানকে সামনে রেখে চট্টগ্রাম ফেরি পোর্টে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন করা হয়েছে।পাবর্ত্য চট্টগ্রাম পাহাড়ী শ্রমিক কল্যাণ ফোরামের উদ্যোগে আজ (১ মে) বিকাল ৩.৫০ টায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।মহান মে দিবসের আলোচনা সভায় সাধারণ সম্পাদক মেহনতি মানুষের বন্ধু শ্রী জগৎ চাকমার সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনটির সহ-সাংগঠনিক সম্পাদক শ্রমিক নেতা এলিন চাকমা।

শ্রমিক বন্ধু অনিল বিকাশ চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রমিক নেতা শ্রী অমর কৃষ্ণ চাকমা(বাবু) সভাপতি পাহাড়ি শ্রমিক কল্যাণ ফোরাম।এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী শ্রমিক কল্যাণ ফোরামের সহ-সভাপতি ডিসান তংঞ্চগ্যা,সহ-সাধারণ সম্পাদক রিটেন চাকমা,সাংগঠনিক সম্পাদক রুবেল তংঞ্চগ্যা,আদিবাসী মহিলা ফোরাম (চট্টগ্রাম মহানগর) সংগ্রামী সভাপতি শ্রীমতি সোনাবি চাকমা প্রমুখ।

আলোচনা সভায় প্রধান অতিথি বলেন,’১৮৮৬ সালের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটের শ্রমিকরা আট ঘণ্টা কাজের দাবিতে জীবন উৎসর্গ করেছিলেন। ওই দিন তাদের আত্মদানের মধ্যদিয়ে শ্রমিক শ্রেণীর অধিকার প্রতিষ্ঠিত হয়েছিল।তারপরও আমরা ইপিজেড এ অনেক প্রতিষ্ঠানে শ্রমিকদের দূর্ব্যবহার,নিয়ম বহির্ভূত কর্ম ঘন্টায় কাজে ব্যবহার করা হয়।পাহাড়ী শ্রমিকদের অনুরোধ করব যেকোন ধরনের সমস্যায় শ্রমিক কল্যাণ ফোরাম আপনাদের পাশে থাকবে।’

বক্তারা আরো বলেন,’শ্রমিকদের কঠোর শ্রমে এদেশের অর্থনীতি সচল হয়।এখানে পাহাড়ী শ্রমিকদের বিশাল অবদান আছে।কিন্তু তারপরও শ্রমিকরা সঠিক মর্যাদা পায় না।কারখানায় শ্রমিকদের হেনস্থার অভিযোগ পেলে শ্রমিক কল্যাণ ফোরাম সার্বিক সহযোগীতা প্রদান করবে।’

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net