1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
পূর্ব ষোলশহরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের চসিক মেয়রের ত্রাণ বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
হাসপাতালের অষ্টম তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যা মাগুরার শ্রীপুরে বিজ্ঞান মেলা ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত নবীনগরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত বাবার স্মৃতি বিজড়িত পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর এটি কোনো দল বা গোষ্ঠীর বাজেট নয়, দেশের সব মানুষের জন্য : অর্থমন্ত্রী মাগুরার শ্রীপুরে পুলিশ সুপার কাপ সম্প্রীতির ফুটবল ম্যাচ অনুষ্ঠিত  পুরস্কার হিসেবে বৃক্ষ পেয়ে মহাখুশি জিনিয়াস আইডিয়াল স্কুলের আড়াইশো শিক্ষার্থী  ঈদগাঁওয়ে বিপুল পরিমাণ ইয়াবা,ব্যবহৃত মিনি টমটমসহ গ্রেপ্তার-৩ বিশ্বকাপ ফুটবল উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন প্রধানমন্ত্রীর বাংলাদেশকে এগিয়ে নিতে শিক্ষাই হবে প্রধান চালিকাশক্তি: শিক্ষামন্ত্রী

পূর্ব ষোলশহরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের চসিক মেয়রের ত্রাণ বিতরণ

কে এম ইউছুফ ::

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১ মে, ২০২১
  • ২২০ বার

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেছেন- দুর্যোগ আগে থেকে বলে-কয়ে আসে না। এটা নিয়তি নির্ধারিত। তবে করোনাকালে এই অগ্নিকান্ড মরার উপর খাড়ার ঘা। এমনিতেই আজ বৈশ্বিক দুর্গতি চলছে। মৃত্যুর মিছিল লম্বা হচ্ছে। মানুষ নানাভাবে নিঃশেষ হতে চলেছে। আমরা জানি, গৃহস্থের ঘরে ডাকাত ডাকাতি করলে, চোর চুরি করলে কোন পরিবার একেবারে নিঃস্ব হয় না। তবে গৃহস্থের বসত ঘর আগুনে পুড়লে কিছুই থাকেনা, সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। তারপরও জীবন যখন পুড়ে ছাই হয়নি, তাই ঘুরে দাঁড়াতে হবে। এ জন্য আমি আপনাদের পাশে দাঁড়িয়েছি ঘুরে দাঁড়ানোর জন্য।

মেয়েকে শুক্রবার বিকেলে ৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ডের বাদশা মিয়ার চেয়ারম্যান ঘাটায় আবুল কলোনীতে সংঘটিত অগ্নিকান্ডে ৫০টি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ কালে এ কথা বলেন।

তিনি পরিবার পিছু চাল, আটা, ভোজ্যতেল, ডালসহ অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী তুলে দেন। এসময় করোনাকালে সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলতে এবং অগ্নিকান্ড রোধে সর্তকতা অবলম্বনের জন্য আহ্বান জানান। অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর পুনর্বাসনে বিত্তবান ও সামর্থ্যবান মানুষ ও প্রতিষ্ঠানকে এগিয়ে আসার আহ্বান জানান।

ওয়ার্ড কাউন্সিলর এম. আশরাফুল আলম, ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি সামসুল আলম, সাংগঠনিক সম্পাদক মো. এই সময় উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net