1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির অভিযোগ খুটাখালীর নুর আলম ডিজিটাল নিরাপত্তা মামলায় গ্রেপ্তার - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
গাইবান্ধা এলজিইডি প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পাঁচশো চারর রোপন  সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার কক্সবাজারে ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রামে এমপি কাজল: বিজ্ঞান ও প্রযুক্তিবান্ধব শিক্ষা ব্যবস্থার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার  ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী ক্যামব্রিজ ইসলামিক স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মাদক সেবনের অভিযোগে ভাঙ্গুড়ায় যুবকের এক বছরের কারাদণ্ড হাসপাতালের অষ্টম তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যা মাগুরার শ্রীপুরে বিজ্ঞান মেলা ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত নবীনগরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত বাবার স্মৃতি বিজড়িত পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির অভিযোগ খুটাখালীর নুর আলম ডিজিটাল নিরাপত্তা মামলায় গ্রেপ্তার

কক্সবাজার প্রতিনিধি।

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৪ মে, ২০২১
  • ২১৭ বার

টিকটক ভিডিও বানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি, লাশ খুঁজে না পাওয়া, ধর্মীয় অনুভুতিতে আঘাত দেওয়া ও সাম্প্রদায়িক উস্কানি দেওয়াসহ নানা অভিযোগে কক্সবাজারের চকরিয়া থানার পুলিশ মো. নূর আলম (২১) নামের এক তরুণকে গ্রেপ্তার করেছে।

এ ঘটনায় উপজেলা ছাত্রলীগ নেতা সৃজন দে বাদী হয়ে ওই যুবকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে থানায় একটি মামলা রুজু করেছেন।

গত সোমবার রাতে থানায় মামলাটি রুজু করা হয়। এর আগে নিরাপত্তা হুমকিসহ এসব বিষয় নজরে আসার পর সোমবার বিকেলেই নিজ গ্রাম উপজেলার খুটাখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পশ্চিম গর্জনতলীর বাড়ি থেকে পুলিশ ওই যুবককে গ্রেপ্তার করে। সে ওই এলাকার মৃত শামসুল আলমের পুত্র বলে জানা গেছে।

থানায় রুজুকৃত মামলার এজাহারে জানানো হয়, গত ২২ এপ্রিল মো. নূর আলম তার নিজ নামীয় ‘মোহাম্মদ আলম নূর’ ও ফেসবুক পেজ ‘টিম উইথ এআর কক্স মিডিয়া’তে একটি ভিডিও পোষ্ট করেন।

যে ভিডিওতে এক ব্যক্তি সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করেন বলেন, হযরত মাওলানা শেখ হাসিনা আপনাকে যখন মারা হবে, লাশটাও খুঁজে পাওয়া যাবে না, খোদার কসম।

এজাহারে বলা হয়, ওই যুবক তার ফেসবুক পেজ হতে গত ৭ ফেব্রুয়ারী ২০২১ তারিখ থেকে ২৫ এপ্রিল ২০২১ ইং পর্যন্ত ৮টি লিংক ব্যবহার করে মিথ্যা, বানোয়াট ও ধর্মীয় উস্কানিমূলক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করে।

এসব ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করে দেশকে অস্থিতিশীল করার জন্য সাধারণ ধর্মপ্রাণ মানুষকে উস্কানি এবং ধর্মীয় অনুভুতিতে আঘাত দেওয়ার শামিল।

এমনকি তার একটি ইউটিউব চ্যানেল থেকে ইলেক্ট্রনিক ডিভাইসের মাধ্যমে হত্যার হুমকি, মানহানিকর মিথ্যা তথ্য প্রকাশ করে স্থানীয় বিভিন্ন দল তথা শ্রেণীর মানুষের মধ্যে শত্রুতা, ঘৃণা, বিদ্বেষ সৃষ্টিসহ দেশের বিভিন্ন ধর্মের মানুষের ধর্মীয় অনুভুতিতে আঘাত করেছে।

মামলার বাদী চকরিয়া উপজেলা ছাত্রলীগ নেতা সৃজন দে বলেন, মাননীয় প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি ও লাশ গুম করাসহ ওই যুবকের রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড বর্তমান শান্তিপূর্ণ পরিস্থিতিতে আইন-শৃঙ্খলার অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে।

তাই উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাউছার উদ্দিন কছিরের সাথে পরামর্শ করে এই মামলাটি রুজু করেছি। ওই যুবকের রাজনৈতিক পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

চকরিয়া থানার ওসি শাকের মোহাম্মদ যুবায়ের বলেন, ওই যুবকের বানানো টিকটক ভিডিওসহ বিভিন্ন ফেসবুক পোষ্ট রাষ্ট্রের নিরাপত্তার জন্য চরম হুমকিস্বরূপ।

তাই বিষয়টি নজরে আসায় এবং লিখিত এজাহার পেয়ে প্রাথমিক তদন্তে সত্যতা পাওয়ার পর ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা নেওয়া হয়েছে ওই যুবকের বিরুদ্ধে। এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে মঙ্গলবার আদালতে উপস্থাপন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net