1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মহম্মদপুরে গলায় ফাঁস নিয়ে স্কুল ছাত্রের আত্মহত্যা - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
শিক্ষা মন্ত্রণালয়ের ২২ কম্পিউটারের হার্ডডিস্ক উধাও, থানায় অভিযোগ সোনারগাঁয়ে কুপিয়ে হত্যা: বিএনপি নেতাসহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ চকবাজার থানা কমিটি কর্তৃক সাইবার ইউজার দলের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে গুজব/তথ্য সন্ত্রাস প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা ও দোয়া মাহফিল ডেমরায় জিপসাম কারখানা বন্ধে এলাকাবাসীর বিক্ষোভ ও মানববন্ধন কোম্পানীগঞ্জে চৌধুরীহাট ডিগ্রী কলেজের পুনর্গঠিত গভর্নিং বডির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত  ২৭ জুলাই হতে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদকে ফ্যাসিস্ট মুক্ত করা হয়েছে; খাগড়াছড়িতে পিসিএনপি চেয়ারম্যান হামিদ রানা চন্দনাইশে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে সিটি মেয়র ডা. শাহাদাতের ত্রাণ প্রতিবন্ধী যুবককে মারধরের অভিযোগ, ভাঙ্গুড়া থানায় লিখিত অভিযোগ নকলায় মোটরসাইকেল ও পিকআপ সংঘর্ষে ইলেকট্রিক মিস্ত্রী নিহত

মহম্মদপুরে গলায় ফাঁস নিয়ে স্কুল ছাত্রের আত্মহত্যা

মোঃ সাইফুল্লাহ ;

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২ মে, ২০২১
  • ১৯৬ বার

মাগুরার মহম্মদপুরে পারিবারিক কলহের জেরে নিজ মায়ের আত্মহত্যা চেষ্টা সহ্য করতে না পেরে গলায় ফাঁস দিয়ে তামিম মোল্যা (১৩) নামের এক স্কুল ছাত্র আত্মহত্যা করেছে। ০২ মে রবিবার সকালে উপজেলার ঝামা মহেশপুর গ্রামে এই ঘটনা ঘটে। এর আগে শনিবার সকালে মৃত তামিমের মা রিনা আক্তার বিষ পানে আত্মহত্যা চেষ্টা চালিয়ে ব্যার্থ হয়েছেন।

মৃত তামিম ঝামা মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেনীর ছাত্র এবং ওই এলাকার সাহা মোল্যার ছেলে। সাহা মোল্লা পেশায় একজন নৌকা চালক শ্রমিক বলে জানা গেছে।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, করোনাকালীন সময়ে স্কুল বন্ধ থাকায় তামিম রাজমিস্ত্রির সহযোগী হিসাবে কাজ করতো। কিন্তু পারিবারিক কলহের জেরে শনিবার সকালে তামিমের মা বিষ পান করে আত্মহত্যা চেষ্টা চালায়। মায়ের আত্মহত্যা চেষ্টা মানতে পারেনি তামিম। ঘটনার দিন সকালে রাজমিস্ত্রির কাজে যায় তামিম। হঠাৎ কাউকে কিছু না জানিয়ে বাড়ি ফিরে আসে সে। বাড়ি ফাঁকা পেয়ে বসত ঘরের আড়ার সাথে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে। পরে খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
তামিমের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net