1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরার শ্রীপুরে যুবলীগের উদ্যোগে ইফতার ও মাস্ক বিতরন - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
রুপনগর প্রেসক্লাবের সদস্য মোঃ রুহুল আমিন এর মমতাময়ী মায়ের মৃত্যু প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো জিই হেলথকেয়ারের ‘হেলথ এক্সপ্রেস’ চালু নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটের স্মারকলিপি প্রদান হাটহাজারী মাদরাসা ছাত্র আরিফুল ইসলামের আকস্মিক মৃত্যু : মাগফিরাত কামনায় জামেয়ার মহাপরিচালক আলেমগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণেই জুলাই আন্দোলন সফল হয় : আল্লামা শেখ আহমদ জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে কোম্পানীগঞ্জে ১১ দলীয় ঐক্য জোটের গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত  কোম্পানীগঞ্জে জুলাই গনঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও বিশেষ মোনাজাত  “স্পেশাল ট্রাইব্যুনালে জুলাই গণহত্যার বিচার করেন, জনগণ আপনাদের ছাড়বে না: সাক্কু ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবসের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতাল আমিলাইষে ফ্রি চিকিৎসা ক্যাম্পে ২ হাজার রোগীকে সেবা, বিনামূল্যে ওষুধ বিতরণ

মাগুরার শ্রীপুরে যুবলীগের উদ্যোগে ইফতার ও মাস্ক বিতরন

মোঃ সাইফুল্লাহ ;

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ৯ মে, ২০২১
  • ৩০৪ বার

মাগুরার শ্রীপুর উপজেলার শ্রীকোল ইউনিয়ন যুবলীগের উদ্যোগে ইফতার ও মাস্ক বিতরণ করা হয়েছে।
৮ মে বিকাল ৬টায় খামারপাড়া গোরস্তান মোড়ে বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ ইফতার বিতরন অনুষ্ঠানের আয়োজন করেন শ্রীকোল ইউনিয়ন যুবলীগ । ২৫০ জন রোজাদার পথচারীদের মাঝে এই ইফতার সামগ্রী বিতরন করা হয়।

শ্রীকোল ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ খবির হোসেন বিশ্বাসের সভাপতিত্বে, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক মোঃ ফজলুর রহমান ফজলু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক খন্দকার আবু আনসার নাজাত আশা, শ্রীকোল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শিকদার শফিকুল ইসলাম বাদশা, মাগুরা জেলা আওয়ামী যুবলীগের যুগ্ন আহ্বায়ক আলি আহমেদ আহাদ, মোঃ সাকিব হাসান তুহিন, মোঃ আলি আশরাফ খান।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা যুবলীগের দ্বায়িত্বপ্রাপ্ত নেতা মোঃ বাবুল রেজা,যুবলীগ নেতা মোঃ হাসানুজ্জামান হান্নান, মাগুরা জেলা পরিষদ সদস্য ও উপজেলা যুবলীগ নেতা মোঃ আরজান বাদশা,যুবলীগ নেতা হুমায়ুন পারভেজ জিয়া, যুবলীগ নেতা মোঃ খায়রুল ইসলাম, যুবলীগ নেতা খালিদ হাসানসহ আরো অনেকে।
শ্রীকোল ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক মোঃ মনোয়ার হোসেনের সঞ্চালনায় ইফতার বিতরণের পূর্বে নেতৃবৃন্দ কয়েকশত পথচারীদের মধ্যে ফ্রী মাস্ক বিতরণ করেন।

প্রধান অতিথির বক্তব্য মাগুরা জেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক মোঃ ফজলুর রহমান ফজলু বলেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মাগুরা জেলার শ্রীপুর উপজেলার শ্রীকোল ইউনিয়ন যুবলীগের উদ্যোগে আজকের ইফতার বিতরন অনুষ্ঠান অবশ্যই প্রশংসার দাবি রাখে। আমি আমার সংগঠনের দ্বায়িত্ববানদের ধন্যবাদ জানাই। সেই সাথে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net