মোঃসাইফুল্লাহ ;
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মাগুরার শ্রীপুর উপজেলার শ্রীকোল ইউনিয়নের ২২শতাধিক হতদরিদ্র পরিবার পেলেন প্রধানমন্ত্রীর ঈদ উপহার।
১০ মে সোমবার দুপুরে খামারপাড়া মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রঙ্গনে শ্রীকোল ইউনিয়ন পরিষদের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার সামগ্রী ইউনিয়নের ২২২২ জন পরিবারে মাঝে বিতরন করা হয়।
বিতরন অনুষ্ঠানে শ্রীকোল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম এম মোস্তাসিম বিল্লাহ সংগ্রামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপহার সামগ্রী তুলে দেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ্যাড. সাইফুজ্জামান শিখর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মিয়া মাহমুদুল গণি শাহীন, শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ লিউজাউল জান্নাহ, শ্রীপুর থানার অফিসার ইনচার্জ সুকদেব রায়,
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ত্রান ও পুনর্বাসন কর্মকর্তা মোছাঃ কহিনুর জাহান, শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আবুল কালাম আজাদ,
উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষকনেতা মোঃ হাফিজুর রহমান বিশ্বাসসহ আরো অনেকে।
প্রধান অতিথির বক্তব্যে এমপি সাইফুজ্জামান শিখর বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা গরীব অসহায় ও দুঃস্থ পরিবারের সদস্যরা যাতে নির্বিঘ্নে ঈদের আনন্দ উপভোগ করতে পারেন সে জন্যই দেশের অন্যান্য উপজেলার ন্যায় শ্রীপুর উপজেলার শ্রীকোল ইউনিয়নেও আপনাদের জন্য এ উপহার সামগ্রী দিয়েছেন,আপনারা তাঁর জন্য বিশেষভাবে দোয়া করবেন।
এ বিষয়ে শ্রীকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এম মোস্তাসিম বিল্লাহ সংগ্রাম জানান, মাননীয় প্রধানমন্ত্রীর ঈদ উপহার সরকারি ভাবে ২হাজার২২ পরিবারের জন্য বরাদ্ধ থাকলে ও আমার নিজ ইউনিয়ন পরিষদের উদ্যোগ আরো ২শত পরিবারের জন্য উপহার সামগ্রীর ব্যবস্থা করি। মোট ২২শত ২২ গরীব অসহায় ও দুঃস্থ পরিবারকে ৫ কেজি চাল, ৩ কেজি আলু,এক কেজি তেলসহ ৫০০ টাকা মূল্যের ৮টি উপকরণে ভর্তি প্যাকেট প্রদান করেছি। পরবর্তী আরো দেওয়ার চেষ্টা করবো।