নিজস্ব প্রতিবেদক : ঈদুল ফিতর উপলক্ষে মাগুরা জেলা জাতীয়তাবাদী যুবদলের পক্ষ থেকে মাগুরা জেলার সর্বস্তরের জনগণকে পবিত্র ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মাগুরা জেলা জাতীয়তাবাদী যুবদলের আহ্বায়ক এ্যাডভোকেট মোঃ ওয়াশিকুর রহমান কল্লোল।
তিনি এক শুভেচ্ছা বার্তায় বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আবার ফিরে এসেছে পবিত্র ঈদুল ফিতর । সব ভেদাভেদ ভূলে, করোনা প্রাদুর্ভাবের মধ্য দিয়েও পারস্পরিক সহযোগিতার মনোভাব নিয়ে এবারের ঈদ হয়ে উঠুক আরো প্রাণোচ্ছল ও উপভোগ্য, আপনাদের সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও ঈদ মোবারক।
মাস্ক ব্যবহার করুন, সামাজিক দূরত্ব বজায় রেখে ঈদ উদযাপন করুন। ঈদ সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি।
অন্যদিকে শ্রীপুর উপজেলা জাতীয়তাবাদী যুবদলের আহবায়ক জিয়াউল হক ফরিদ ও শ্রীপুর উপজেলার সর্বস্তরের জনগণকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন অনুরপ বাণী দিয়েছেন।
খবর- প্রেস বিজ্ঞপ্তির