1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরা পৌরসভার ৫ শতাধিক হতদরিদ্র পেলেন প্রধান মন্ত্রীর মানবিক সহায়তা উপহার - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৫ জুন ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
খাগড়াছড়ির গুইমারায় অস্ত্রের মুখে শ্রমিকদের জিম্মি করে মারধর গাইবান্ধা এলজিইডি প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পাঁচশো চারর রোপন  সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার কক্সবাজারে ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রামে এমপি কাজল: বিজ্ঞান ও প্রযুক্তিবান্ধব শিক্ষা ব্যবস্থার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার  ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী ক্যামব্রিজ ইসলামিক স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মাদক সেবনের অভিযোগে ভাঙ্গুড়ায় যুবকের এক বছরের কারাদণ্ড হাসপাতালের অষ্টম তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যা মাগুরার শ্রীপুরে বিজ্ঞান মেলা ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত নবীনগরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত

মাগুরা পৌরসভার ৫ শতাধিক হতদরিদ্র পেলেন প্রধান মন্ত্রীর মানবিক সহায়তা উপহার

মোঃ সাইফুল্লাহ ;

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ৯ মে, ২০২১
  • ৩১১ বার

মাগুরার পৌরসভার ৭নং ওয়ার্ডের ৫ শতাধিক হতদরিদ্র পেলেন প্রধান মন্ত্রীর মানবিক সহায়তা কর্মসূচির উপহারের প্যাকেট। এবং আরো তিনশত জন পেলেন কমিশনার সাকিব আল হাসানের পক্ষ থেকে নগদ আর্থিক সহযোগিতা।
মাগুরা পৌরসভার ৭নং ওয়ার্ডের উদ্যোগে ০৯মে রবিবার সকালে নীজনান্দুয়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিক সহায়তা কর্মসূচির উপহারের এ প্যাকেট প্রদান করা হয়েছে ।
মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাড. সাইফুজ্জামান শিখর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হতদরিদ্র গরীব ও দুঃস্থ পরিবারের মাঝে মানবিক সহায়তার এ ত্রাণ সামগ্রী তুলে দেন।

এ উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় মাগুরা পৌরসভার ৭নং ওয়ার্ডের কমিশনার সাকিবুুল হাসান তুহিনের সভাপতিত্বে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন ভোক্তা অধিকারের মাগুরার উপ-পরিচালক মোঃ মামুুুুনুর রশীদ। সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ রিজাউল ইসলাম, সংরক্ষিত মহিলা ওয়ার্ড কমিশনার শাবানা বেগম, জেলা সেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক সোহরাব হোসেনসহ আরো অনেকে। মাগুরা পৌরসভার ৭নং ওয়ার্ডের কমিশনার ও মাগুরা জেলা যুুবলীগের যুগ্ম আহবায়ক যুবনেতা সাকিব হাসান তুহিন বলেন,আমার ওয়ার্ডের ৫০০ গরীব অসহায় ও দুঃস্থ পরিবারকে ৫ কেজি চাল, ৩ কেজি আলু, এক প্যাকেট সেমাই এবং এক কেজি তেলসহ ৫০০ টাকা মূল্যের উপকরণ ভর্তি প্যাকেট প্রদান করেছি,এবং আরো তিনশত জনকে আমার পক্ষ থেকে নগদ অর্থ প্রদান করেছি।

প্রধান অতিথির বক্তব্যে সাইফুজ্জামান শিখর এমপি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা গরীব অসহায় ও দুঃস্থ পরিবারের সদস্যরা যাতে নির্বিঘ্নে ঈদের আনন্দ উপভোগ করতে পারে সে জন্যই দেশের অন্যান্য উপজেলার ন্যায় শ্রীপুর উপজেলাতেও আপনাদের জন্য এ উপহার দিয়েছেন,আপনারা তাঁর জন্য বিশেষভাবে দোয়া করবেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net