1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মীরসরাইয়ে বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
গাইবান্ধা এলজিইডি প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পাঁচশো চারর রোপন  সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার কক্সবাজারে ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রামে এমপি কাজল: বিজ্ঞান ও প্রযুক্তিবান্ধব শিক্ষা ব্যবস্থার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার  ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী ক্যামব্রিজ ইসলামিক স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মাদক সেবনের অভিযোগে ভাঙ্গুড়ায় যুবকের এক বছরের কারাদণ্ড হাসপাতালের অষ্টম তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যা মাগুরার শ্রীপুরে বিজ্ঞান মেলা ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত নবীনগরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত বাবার স্মৃতি বিজড়িত পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর

মীরসরাইয়ে বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৮ মে, ২০২১
  • ২১৪ বার

মীরসরাই (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা:
মীরসরাইয়ে গলায় ফাঁস লাগানো এক বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মৃত ব্যক্তির নাম আহমদুর রহমান (৮৫) সে ১০নং মিঠানালা ইউনিয়নের ৪নং ওয়ার্ড রহমতাবাদ গ্রামের মিধন আলী হাজ্বী বাড়ির মরহুম নুর আহমদের পুত্র। পারিবারিক জীবনে তিনি ২ ছেলে ৪ মেয়ে সন্তানের জনক। পরিবারে ছেলে মেয়ে সকলেই বিবাহিত।
আহমেদুর রহমানের ভাগিনা সম্পর্কিত রহিম ইবনে ছলিম জানান, তিনি অনেক আগে থেকেই মানসিকভাবে অসুস্থ ছিলেন। গতরাত থেকেই হঠাৎ উনাকে খুঁজে পাওয়া যাচ্ছিলো না। অনেক খোঁজাখুঁজির পর সকালে বাড়ির পাশ্ববর্তী আমগাছে ঝুলন্ত লাশ দেখতে পেয়ে স্থানীয় মেম্বার মুসলিম উদ্দিনকে জানানো হয়।
স্থানীয় ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য মুসলিম উদ্দিন জানান, দীর্ঘদিন থেকে আহমেদুর রহমান মানসিক রোগী। তিনি নিজে নিজে ভিটভিট করে কথা বলতো। মঙ্গলবার (১৮ মে) সকালে বাড়ীর পূর্ব দক্ষিণ কোনে আম গাছের সাথে ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পরিবারের লোকজন আমাকে খবর দেয়। আমি পুলিশ এবং এলাকার চেয়ারম্যানকে ফোনে অবহিত করি। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
মীরসরাই থানার সহকারি পরিদর্শক আবুল হাসেম জানান, আহমেদুর রহমান (৮৫) গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করেছে। তার লাশ ঝুলন্ত অবস্থায় পুলিশ উদ্ধার করে। লাশের সুরতহাল শেষে ময়নতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেলের মর্গে পাঠানো হয়েছে। এই ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net