1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মীরসরাইয়ে মাইক্রো বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা, নিহত ২ আহত ৩ - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চন্দনাইশে সড়ক দূর্ঘটনায় নিহত-১, আহত-২ চন্দনাইশে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের মাগফেরাত কামনায় বিএনপির দোয়া মাহফিল চন্দনাইশে বিমরুলের কামড়ে বৃদ্ধের মৃত্যু ‘দৌড়ান সুস্থতার জন্য, এগিয়ে চলুন বিজয়ের পথে’—স্লোগানে রামগড়ে ম্যারাথনে অংশ নিলেন তিন শতাধিক দৌড়বিদ মাগুরায় লোডশেডিংয়ের গরম থেকে বাঁচতে মসজিদের ছাদে উঠে বিদ্যুৎস্পৃষ্টে মুয়াজ্জিনের মৃত্যু! রুপনগর প্রেসক্লাবের সদস্য মোঃ রুহুল আমিন এর মমতাময়ী মায়ের মৃত্যু প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো জিই হেলথকেয়ারের ‘হেলথ এক্সপ্রেস’ চালু নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটের স্মারকলিপি প্রদান হাটহাজারী মাদরাসা ছাত্র আরিফুল ইসলামের আকস্মিক মৃত্যু : মাগফিরাত কামনায় জামেয়ার মহাপরিচালক আলেমগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণেই জুলাই আন্দোলন সফল হয় : আল্লামা শেখ আহমদ

মীরসরাইয়ে মাইক্রো বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা, নিহত ২ আহত ৩

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৩ মে, ২০২১
  • ২৩৬ বার

মীরসরাই (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা:
মীরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো তিনজন আহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার বিএসআরএম গেইট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহত দুই নারীর পরিচয় পাওয়া যায়নি।
জোরারগঞ্জ হাইওয়ে পুলিশের সহকারী উপ-পরিদর্শক খন্দকার বাবুল ইসলাম জানান, চট্টগ্রাম শহর থেকে ঈদ উপলক্ষে একটি মাইক্রো বাস নিয়ে কুমিল্লার দিকে যাচ্ছিল। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে জোরারগঞ্জ থানাধীন বিএসআরএম এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলেই দুই নারী মারা গেছে। এ সময় আরো তিনজন আহত হয়েছে।

তিনি আরো জানান, আহতদের মধ্যে দু’জনের অবস্থা গুরুতর, তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে (চমেক) পাঠানো হয়েছে। তবে এখনো তাদের পরিচয় পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, নিহত দুই নারী গার্মেন্টস শ্রমিক। লাশগুলো উদ্ধার করে জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়িতে নিয়ে আসা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net