ঢাকা   ০৬:৫০:৫৭ পিএম, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
মাগুরায় জেলা যুবদলের বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত টঙ্গীতে পুলিশের পৃথক অভিযান, বিভিন্ন মামলায় গ্রেপ্তার ৮ সাড়ে তিন হাত বাঁশের লাঠি থেকে স্বাধীনতার সংগ্রাম: বাঙালির আত্মমর্যাদা ও আধিপত্যবিরোধী চেতনার ইতিহাস কাউন্সিলর প্রার্থী ফয়সাল আহমেদ রুবেলের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ, সুষ্ঠু তদন্ত দাবি সাতকানিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৬ প্রতিষ্ঠানকে জরিমানা, সিলগালা ৫ সাতকানিয়ায় চার দিন ধরে নিখোঁজ কুবি শিক্ষার্থীর মা, সন্ধান চায় পরিবার শোক সংবাদ চন্দনাইশে আ.লীগের নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির প্রস্তুতি সভায় জসিম উদ্দিন আহমেদ এমপি নৈরাজ্যকারী, অগ্নিসন্ত্রাসীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান মাগুরার শ্রীপুরে তিনদিন ব্যাপী জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত ধানমন্ডিতে ‘মোরগ পোলাও খাইয়ে’ সোনার দোকান ফাঁকা

যাত্রাবাড়ীতে সেচ্ছাসেবক লীগের খাদ্যসামগ্রী বিতরণ

মো. বশির উদ্দিন/ডেমরা প্রতিনিধি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ৩ মে, ২০২১
  • ২৭১ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

রাজধানীর যাত্রাবাড়ীতে বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে ৭ হাজার গরিব দুস্থদের মাঝে ঈদ উপলক্ষ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা শুরু হয়েছে। প্রতিষ্ঠাতা সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্নসম্পাদক আ.ফ.ম বাহাউদ্দিন নাছিম এর সহযোগীতায় করোনা দুর্যোগের ২য় ধাপে ঈঁদ উপহার হিসেবে সোমবার সকালে দুধ,চিনি,সেমাই, পোলাওয়ের চাল ও তেল বিতরণ করা হয়। ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল হাসান রিপনের সভাপত্বিতে ও ঢাকা মহানগর দক্ষিন সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তারিক সাঈদের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্মল রঞ্জন গুহ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক একে. এম আফজালুর রহমান বাবু।

প্রধান অতিথি বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মহাবৈশ্বিক করোনার প্রাদুর্ভাব কালে সকল নেতা কর্মীকে মানুষের পাশে থাকার নির্দেশ দিয়েছেন। এই লকডাউনে কর্মহীন খেটা খাওয়া দিন মুজুর মানুষদের পাশে থাকার যে নির্দেশনা দিয়েছেন তার সেই নির্দেশ মেনে চলার প্রত্যয় নিয়ে সকল কর্মীদের মাঠে থাকার আহবান জানান তিনি।

কামরুল হাসান রিপন তার বক্তব্যে বলেন, এই করোনা কালীন সময় বি এন পি এক মুঠো চাল কাউকে দেইনি। বিপদ আপদে মানুষের পাশে না থেকে একটি পরিবাবারের তাবেদারির জন্য আজ তারা জন বিচ্ছিন্ন হয়ে পড়েছে। জনগন তাদের কথা বিশ্বাস করে না, তাদেরকে প্রত্যাখ্যান করেছে। এদেশে এখন একটি দল আছে যারা দেশের জন্য ভালোবাসে,দেশের মানুষের বিপদে আপদে পাশে থাকে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি