1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শেরপুরে স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে মানববন্ধন-স্মারকলিপি পেশ - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার কক্সবাজারে ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রামে এমপি কাজল: বিজ্ঞান ও প্রযুক্তিবান্ধব শিক্ষা ব্যবস্থার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার  ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী ক্যামব্রিজ ইসলামিক স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মাদক সেবনের অভিযোগে ভাঙ্গুড়ায় যুবকের এক বছরের কারাদণ্ড হাসপাতালের অষ্টম তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যা মাগুরার শ্রীপুরে বিজ্ঞান মেলা ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত নবীনগরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত বাবার স্মৃতি বিজড়িত পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর এটি কোনো দল বা গোষ্ঠীর বাজেট নয়, দেশের সব মানুষের জন্য : অর্থমন্ত্রী

শেরপুরে স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে মানববন্ধন-স্মারকলিপি পেশ

হারুনুর রশিদ শেরপুর প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২৩ মে, ২০২১
  • ৩৬৫ বার

মাদ্রাসা শিক্ষা বোর্ডের রেজিস্ট্রেশনপ্রাপ্ত সকল স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে শেরপুরে মানববন্ধন কর্মসূচি ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। আজ রবিবার সকালে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জেলা স্বতন্ত্র এবতেদায়ী মাদরাসা শিক্ষক সমিতির উদ্যোগে ঘন্টাব্যাপী এ কর্মসূচিতে শিক্ষক সমিতির নেতৃবৃন্দসহ অর্ধশতাধিক মাদ্রাসা শিক্ষক অংশগ্রহণ করেন।মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি রেজাউল করিম, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, শিক্ষক মাওলানা মো. মোরশেদ আলী, আব্দুল্লাহ আল মামুন, ইব্রাহিম আলী, জাকির হোসেন, সোলায়মান হোসেন প্রমুখ। এসময় বক্তারা সরকারের কাছে স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ, শিক্ষকদের পিটিআই প্রশিক্ষণ, আসবাবপত্র সরবরাহ, অফিস সহায়ক নিয়োগসহ ৭ দফা দাবি জানান। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করেন শিক্ষক নেতৃবৃন্দ। জেলা প্রশাসকের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ওয়ালীউল হাসান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net