1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তির দাবিতে নীলফামারীতে মানববন্ধন - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নাঙ্গলকোট প্রেসক্লাবে প্রতিষ্ঠার ৩৭ বর্ষপূর্তি মিলনমেলায় সাংবাদিকদের ঐক্যের বার্তা গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্স অ্যাওয়ার্ড-২৬ পাচ্ছেন ৬ বিশিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠান খাগড়াছড়ির গুইমারায় অস্ত্রের মুখে শ্রমিকদের জিম্মি করে মারধর গাইবান্ধা এলজিইডি প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পাঁচশো চারর রোপন  সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার কক্সবাজারে ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রামে এমপি কাজল: বিজ্ঞান ও প্রযুক্তিবান্ধব শিক্ষা ব্যবস্থার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার  ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী ক্যামব্রিজ ইসলামিক স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মাদক সেবনের অভিযোগে ভাঙ্গুড়ায় যুবকের এক বছরের কারাদণ্ড হাসপাতালের অষ্টম তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যা

সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তির দাবিতে নীলফামারীতে মানববন্ধন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২০ মে, ২০২১
  • ২৭৩ বার

ইবনে সাঈদ অঙ্কুর,কিশোরগঞ্জ(নীলফামারী) প্রতিনিধিঃ পেশাগত দায়িত্ব পালনে সচিবালয়ে প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক সাংবাদিক রোজিনা ইসলাম কে হেনস্তা, শারীরিক নির্যাতন ও মিথ্যা মামলায় গ্রেফতারের দাবিতে নীলফামারী রিপোটার্স ইউনিটির ঐক্যের ডাকে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে নীলফামারী চৌরঙ্গীর মোড়ে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। মানববন্ধন থেকে ঘটনার সুষ্টু ও নিরপেক্ষ তদন্ত এবং রোজিনার নিঃশর্ত মুক্তির দাবি জানান,সাংবাদিক নেতারা।
প্রিন্ট- ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিক নেতাসহ গণমাধ্যমকর্মীগণের অংশ গ্রহণে মানববন্ধন থেকে ঘটনার সাথে জড়িত স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মচারীদের অসৌজন্যমূলক আচরণের তীব্র নিন্দা জানিয়ে স্বাস্থ্য বিভাগের অতিরিক্ত সচিব কাজী জেবুন্নেছা বেগম ও কর্মকর্তা-কর্মচারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা বলেন, সাংবাদিক রোজিনা ইসলামের সঙ্গে এমন অসৌজন্যমূলক আচরণ নিন্দনীয়, অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক। মিথ্যা অভিযোগ দিয়ে কলম যোদ্ধা রোজিনাকে পুলিশের কাছে হস্তান্তর এবং তার বিরুদ্ধে মামলা করা আরো নিন্দনীয়। স্বাস্থ্য বিভাগ তাদের অনিয়ম-দুর্নীতি, স্বেচ্ছাচারিতা ও লুটপাটের তথ্য আড়াল করতে পরিকল্পিতভাবে পাতানো মামলায় তাকে ফাঁসিয়েছেন। তাকে ৫ ঘণ্টা আটকে রেখে বিভিন্নভাবে হেনস্তা করা মধ্যযুগীয় বর্বরতাকে হার মানিয়েছে।
এ বর্বরতা গণমাধ্যমের কণ্ঠরোধের শামিল।এসময় উপস্থিত ছিলেন, জেলা রিপোটার্স ইউনিটির সভাপতি নূরে-আলম সিদ্দিকী দুলাল, সাধারণ সম্পাদক আল-আমিনসহ জেলা-উপজেলা পর্যায়ের অন্যান্য সাংবাদিকবৃন্দ। এসময় আরও উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি আব্দুল মান্নান,সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, লাতিফুল আজম, ইবনে সাঈদ অঙ্কুর প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net