1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সাতকানিয়ায় সরকারি ত্রাণ নিয়ে বিরোধ, আহত ইউপি সদস্যের ছেলের মৃত্যু - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
গাইবান্ধা এলজিইডি প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পাঁচশো চারর রোপন  সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার কক্সবাজারে ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রামে এমপি কাজল: বিজ্ঞান ও প্রযুক্তিবান্ধব শিক্ষা ব্যবস্থার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার  ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী ক্যামব্রিজ ইসলামিক স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মাদক সেবনের অভিযোগে ভাঙ্গুড়ায় যুবকের এক বছরের কারাদণ্ড হাসপাতালের অষ্টম তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যা মাগুরার শ্রীপুরে বিজ্ঞান মেলা ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত নবীনগরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত বাবার স্মৃতি বিজড়িত পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর

সাতকানিয়ায় সরকারি ত্রাণ নিয়ে বিরোধ, আহত ইউপি সদস্যের ছেলের মৃত্যু

মো. ইকবাল হোসেন:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৪ মে, ২০২১
  • ৩২৫ বার

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় ত্রাণ সামগ্রী না পাওয়ার জেরে খুন হয়েছেন এক ইউপি সদস্যের ছেলে। নিহত ওই ছেলের নাম মো. জসিম উদ্দিন (৩৫)। তিনি উপজেলার কাঞ্চনা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য মো. ইছহাকের ছেলে।

শনিবার (১ মে) রাত ৩টার দিকে উপজেলার কাঞ্চনা সৈয়দপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আজ মঙ্গলবার (৪ মে) মঙ্গলবার বিকাল ৪টার দিকে চট্টগ্রাম নগরের পার্কভিউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

স্থানীয়, পুলিশ ও থানায় দায়ের করা মামলা সূত্রে জানা গেছে, সরকারিভাবে বরাদ্দ পাওয়া ত্রাণ সামগ্রী গত এক সপ্তাহ ধরে তালিকা করে এলাকার অসহায় ৭০ পরিবারের মধ্যে বণ্টন করেন ইউপি সদস্য মো. ইছহাক। তালিকায় নাম না থাকায় ত্রাণ না পেয়ে ক্ষুব্ধ হয়ে ওই এলাকার শমসু মিয়া প্রকাশ জুনুর ছেলে খলিলুর রহমান (৩৫) চেয়ারম্যান ও ইউপি সদস্যকে নাম ধরে প্রকাশ্যে গালিগালাজ ও হুমকি দেয়।

মামলা সূত্রে আর ও জানা যায়, বিষয়টি জানার পর ইউপি সদস্য ২৬ এপ্রিল সোমবার সন্ধ্যায় ওই যুবককে ডেকে বকাবকি করেন ও তার বাবা-মাকে সাবধান করেন। এতে ক্ষিপ্ত হয়ে খলিল গত শনিবার গভীর রাতে বাড়ির পাশ দিয়ে আমিরাবাদে ব্যবসায়ীক কাজে যাওয়ার পথে তার ছেলে জসিমকে আটকে রেখে আরও ৭ থেকে ৮ জনকে সঙ্গে নিয়ে ধারালো দা দিয়ে মাথায় আঘাত করে পালিয়ে যায়। এতে জসিম গুরুতর আহত হলে লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার বিকেলে নগরের একটি বেসরকারি হাসপাতালে জসিম মারা যান।

নিহতের বাবা ইউপি সদস্য মো. ইছহাক সাংবাদিকদের বলেন, সরকারি বরাদ্দের ত্রাণ সামগ্রী দুস্থদের মাঝে বিতরণ করেছি। জুনু’র মাদকাসক্ত ছেলে খলিল ত্রাণ না পেয়ে ক্ষিপ্ত হয়ে আমার ছেলেকে মাথায় কুপিয়ে হত্যা করেছে। এ ঘটনায় জড়িতদের আসামি করে থানায় মামলা দায়ের করা হয়েছে।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, আহত জসিম ও খলিল উভয়েই কসাই। তাদের উভয়ের মধ্যে বিরোধ চলছিল। গত ১ তারিখ এই ঘটনাটি ঘটে। ঘটনার দিনই অভিযুক্তদের বিরুদ্ধে মামলা নেওয়া হয়েছে। তাদের গ্রেপ্তারে পুলিশের সাড়াশি অভিযান অব্যাহত আছে। আশাকরি খুব দ্রুত আসামীদের গ্রেপ্তার করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net