হাতিয়া প্রতিনিধি:
আসুন সেবার হাত বাড়িয়ে দুঃখকে দেই তাড়িয়ে, এই শ্লোগানকে সামনে রেখে মানবতার কল্যানে নোয়াখালীর হাতিয়া ভিত্তিক রক্তদাতা সংগঠন ‘সেবার সূর্যোদয় ব্লাড ফাউন্ডেশন’ এর যাত্রা শুরু হয়েছে।
রবিবার (৯ মে) বিকেলে উপজেলার তমরদ্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে কমিটি গঠনের মাধ্যমে মানবিক সংগঠনটির যাত্রা শুরু হয়। এ লক্ষ্যে একটি ইফতার পার্টি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
সেবার সূর্যোদয় ব্লাড ব্লাড ফাউন্ডেশনের সহ-সভাপতি শাহরিয়ার ইমন এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তানছের বিল্লাহ, বিশেষ অতিথি ছিলেন, তমরদ্দি হাই স্কুল এন্ড কলেজের বিজ্ঞান বিভাগের শিক্ষক মাইদুল ইসলাম, ইংরেজি বিভাগের শিক্ষক ও সংগঠনের উপদেষ্টা মোস্তফা শাখাওয়াত, উপদেষ্টা এ্যাডভোকেট নজরুল ইসলাম, সাংবাদিক জিল্লুর রহমান, নোমান ছিদ্দিক জনি প্রমুখ।
সেবার সূর্যোদয় ব্লাড ব্লাড ফাউন্ডেশনের সভাপতি ফরহাদ সালমান বলেন, রক্তের অভাবে যেন হাতিয়ায় কারো মৃত্যু না হয়, তাই রক্ত সংগ্রহ, অসহায় দুস্থ রোগীদের সাহায্য করা এবং গরীব অসহায়দের পাশে দাঁড়ানো আমাদের মূল লক্ষ্য। সকলের সহযোগিতায় সংগঠনটি সামনে এগিয়ে নিয়ে যাবো ইনশা-আল্লাহ্।