1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
হাফছড়িতে ৫০০ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তার নগদ অর্থ বিতরণ। - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৪ জুন ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কক্সবাজারে ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রামে এমপি কাজল: বিজ্ঞান ও প্রযুক্তিবান্ধব শিক্ষা ব্যবস্থার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার  ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী ক্যামব্রিজ ইসলামিক স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মাদক সেবনের অভিযোগে ভাঙ্গুড়ায় যুবকের এক বছরের কারাদণ্ড হাসপাতালের অষ্টম তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যা মাগুরার শ্রীপুরে বিজ্ঞান মেলা ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত নবীনগরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত বাবার স্মৃতি বিজড়িত পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর এটি কোনো দল বা গোষ্ঠীর বাজেট নয়, দেশের সব মানুষের জন্য : অর্থমন্ত্রী মাগুরার শ্রীপুরে পুলিশ সুপার কাপ সম্প্রীতির ফুটবল ম্যাচ অনুষ্ঠিত 

হাফছড়িতে ৫০০ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তার নগদ অর্থ বিতরণ।

আবদুল আলী, গুইমারা খাগড়াছড়ি।

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ৫ মে, ২০২১
  • ২৪৮ বার

পবিত্র ঈদুল ফিতর ও মাহে রমজান উপলক্ষে খাগড়াছড়ির গুইমারা উপজেলার ২ নং হাফছড়ি ইউনিয়নে ৫০০ জন অসহায় ও দু:স্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তার নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

৫ মে বুধবার সকাল ১০টায় গুইমারার হাফছড়ি ইউনিয়ন পরিষদ সভাকক্ষে মানবিক সহায়তা এবং অসহায় ও দু:স্থ মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ করেন ২ নং হাফছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চাইথোয়াই চৌধুরী ।

এসময় হাফছড়ি ইউনিয়ন পরিষদের সদস্য আরমান হোসেন, কংলাপ্রু মারমা, অংগ্যজাই মারমা,উগ্যজাই মারমা ও সদস্যাবৃন্দ উপস্থিত ছিলেন।

হাফছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বলেন, প্রাণঘাতি করোনার প্রাদর্ভাবে সাধারন মানুষ যেন দুর্ভোগে না পড়ে এজন্য সরকারের পক্ষ থেকে মানবিক সহায়তা নগদ অর্থ প্রদান করা হচ্ছে। সুবিধাভোগীরা যেন যথাযথভাবে তাদের প্রাপ্য সুবিধা পেতে পারে এজন্য গুইমারা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তদারকি করা হচ্ছে।

হাফছড়ি ইউনিয়নে প্রধানমন্ত্রীর বিশেষ উপহার হিসেবে ৫’শত পরিবারকে ৫’শত টাকা করে ২ লক্ষ ৫০ হাজার টাকা প্রদান করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net