1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
৪ দিন পর আগুন নিয়ন্ত্রনে ১০ একরের গাছপালা পুড়ে ছাই - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৪ জুন ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
গাইবান্ধা এলজিইডি প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পাঁচশো চারর রোপন  সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার কক্সবাজারে ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রামে এমপি কাজল: বিজ্ঞান ও প্রযুক্তিবান্ধব শিক্ষা ব্যবস্থার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার  ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী ক্যামব্রিজ ইসলামিক স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মাদক সেবনের অভিযোগে ভাঙ্গুড়ায় যুবকের এক বছরের কারাদণ্ড হাসপাতালের অষ্টম তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যা মাগুরার শ্রীপুরে বিজ্ঞান মেলা ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত নবীনগরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত বাবার স্মৃতি বিজড়িত পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর

৪ দিন পর আগুন নিয়ন্ত্রনে ১০ একরের গাছপালা পুড়ে ছাই

খ.ম. নাজাকাত হোসেন সবুজ। বাগেরহাট জেলা প্রতিনিধিঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৬ মে, ২০২১
  • ২২৯ বার

সুন্দরবনের শরণখোলা রেঞ্জের দাসের ভারনী এলাকার বনে লাগা আগুন চতুর্থ দিন (বৃহস্পতিবার) বিকালে ৫টায় সম্পূর্ন নিয়ন্ত্রনে আনা সম্ভব হয়েছে। আগুন আবারো ধোয়ার কুন্ডলী পাকিয়ে জ্বলে উঠলে তা দ্রুত নেভাতে মাটি খুড়ে রিজাভারে পানি ভর্তি করে রাখা হয়েছে। গত চারদিন ধরে আগুনে ওয়ার্ল্ড হ্যারিটেজ সাউড (বিশ্ব ঐতিহ্য) এই সংরক্ষিত বনের ১০ একর জমির সুন্দরী, গেওয়া, গরান, কেওড়া গাছসহ লতাগুল্ম পুড়ে চাই হয়ে গেছে। ফায়ার সার্ভিস এতথ্য নিশ্চিত করেছে।

শরণখোলা উপজেলা ফায়ার সার্ভিসের ষ্টেশন কর্মকর্তা আব্দুস সাত্তার জানান, সোমবার সকাল ১১টায় দাসের ভারনী এলাকার বনে লাগা আগুন ফায়ার সার্ভিসের ৩টি ইউনিটসহ বন বিভাগ ও সুন্দরবন সুরক্ষায় ভিটিআরসি টিমের সদস্যরা চতুর্থ দিন (বৃহস্পতিবার) বিকালে ৫টায় সম্পূর্ন নিয়ন্ত্রনে আনা সম্ভব হয়েছে। ফায়ার সার্ভিসের পর্যবেক্ষনে এই বনের ১০ একর জমির সুন্দরী, গেওয়া, গরান, কেওড়া গাছসহ লতাগুল্ম পুড়ে গেছে। তবে, কোন বন্যপ্রানীর পুড়ে মারা যাওয়ার তথ্য আমাদের কাছে নেই। আমরা ফায়ার লইনের মধ্যে পুরো এলাকা পানি দিয়ে ভাসিয়ে দিয়েছি। তারপরও আগুন আবারো ধোয়ার কুন্ডলী পাকিয়ে জ¦লে উঠলে তা দ্রুত নেভাতে মাটি খুড়ে রিজাভারে পানি ভর্তি করে রাখো হয়েছে। বন বিভাগকে শুক্রবার দিনভর অগ্নিকান্ডের স্থানকে পর্যবেক্ষণে রাখতে বলা হয়েছে। এই কর্মকতা আরো জানান, দূর্গম বনের ভিতর হওয়াসহ পানির উৎস কয়েক কিলোমিটার বন ও ঝোঁপঝাড় পেরিয়ে পানির পাইপ টেনেও প্রয়োজনী পানি পাওয়া যায়নি। সুন্দরবনে বাঘ ও কিং কোবরার আতংকসহ আলো সল্পতার কারনে রাতে কাজ করতে না পারায় আগুন নেভাতে ৪দিন লেগেছে।

এদিকে সুন্দরবন বিভাগের তথ্যমতে, সুন্দরবনে ১৬ বছরে ২৮ বার আগুন লেগে পুড়ে যায় প্রায় ৮০ একর বনভূমি। ২০১৭ সালের ২৬ মে পূর্ব সুন্দরবনে চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশনের নাংলী ফরেস্ট ক্যাম্পের আওতাধীন আব্দুুল্লাহর ছিলায় বড় ধরনের অগ্নিকা-ের ঘটনা ঘটে। ওই আগুনে প্রায় পাঁচ একর বনভূমির ছোট গাছপালা,লতাগুল্ম পুড়ে ছাই হয়ে যায়। তবে, এবার ৪দিন ধরে রেকর্ড পরিমান ১০ একর বন পুড়ে ছাই হলো।

সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা ও তদন্ত কমিটির প্রধান সহকারী বন সংরক্সক (এসিএফ) জয়নাল আবেদীন জানান, চতুর্থ দিন বিকালে এসে শরণখোলা রেঞ্জ দাসের ভারনী এলাকার বনে নেভানো সম্ভব হয়েছে। তদন্তের পরই এই আগুনে ক্ষয়ক্ষতির পরিমান জানানো সম্বব হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net