মোঃ জুয়েল রানা, তিতাসঃ
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগ, প্রবাসী ভাই-বোন ও তিতাসবাসীসহ সর্বস্তরের মানুষকে ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য, তিতাস উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তিতাস হোমনা প্রবাসী কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক হাজী মোঃ নাসির উদ্দিন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, রহমত, মাগফেরাত ও নাজাতের মাস পবিত্র রমজান মাস। দীর্ঘ সিয়াম সাধনা শেষে আসে খুশির ঈদ। পবিত্র ঈদুল ফিতর সকলের জীবনে নিয়ে আসে খুশির বার্তা। এ খুশী ধনী, দরিদ্র নির্বিশেষে সকলে ভাগাভাগি করে নেয়ার মধ্যেই ঈদের আনন্দ। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে সকলের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।
তিনি সাম্প্রদায়িক সম্প্রীতির লীলাভূমি সিলেট সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে পবিত্র ঈদুল ফিতরের শিক্ষাকে ধারণ করে সমাজ গঠনে সকলকে এগিয়ে আসার আহবান জানান। সেই সাথে তিনি দেশ ও জাতির সুখ, শান্তি ও সমৃদ্ধির জন্য মহান আল্লাহর রহমত কামনা করেন।
তিনি আরো বলেন, ঈদ সাম্য, মৈত্রী ও মানবতার বন্ধনে আবদ্ধ করে সব মানুষকে। সমাজে শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্য ফুটিয়ে তুলতে এই উৎসব চিরায়ত ভূমিকা রেখে আসছে।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ও জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে একটি সুখী, সমৃদ্ধ, অসাম্প্রদায়িক ও সন্ত্রাস-জঙ্গীবাদ মুক্ত জাতি গঠনে সর্বক্ষেত্রে পবিত্র ঈদুল ফিতরের শিক্ষার প্রতিফলন ঘটাতে সকলের প্রতি আহবান জানান নাসির উদ্দিন।