1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আনোয়ারা সদর ইউনিয়নে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ৫০০ পরিবার - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে প্রথম মাগুরা শ্রীপুরের সন্তান সাকিন মাগুরায় আমজাদের সাড়ে সাত কিলোমিটার জার্মানীর পতাকা প্রদর্শন ঈদগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার  কৃষি গবেষণার এমদাদের হাতে লাঞ্চিত ডিএই’র ডিজি:  বিব্রত কৃষি মন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান আগমনে ঈদগাঁওয়ে প্রস্তুতি সভা ও স্বাগত মিছিল অনুষ্ঠিত  শান্তিরক্ষায় ভবিষ্যতে মিশনগুলো হতে হবে আরও দূরদর্শী ও প্রযুক্তিনির্ভর : প্রধানমন্ত্রী ১০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে অপহরণ করে হত্যাচেষ্টা: ভাঙ্গুড়ায় ১০ জনের বিরুদ্ধে আদালতে মামলা পটিয়া প্রেস ক্লাবে প্রকাশ্যে সাংবাদিকদের ওপর হামলা, আহত ১ মাগুরায় জেলা  কারাগারে ব্যতিক্রমধর্মী স্বাস্থ্যসেবা কার্যক্রম প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা অনুষ্ঠিত

আনোয়ারা সদর ইউনিয়নে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ৫০০ পরিবার

আনোয়ারা সংবাদ দাতা ;-

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২ মে, ২০২১
  • ২২১ বার

আনোয়ারায় পবিত্র রমজান উপলক্ষে ও করোনা পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া দরিদ্র ও দুঃস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার নগদ অর্থ সহায়তা বিতরণ করা হয়েছে।

শনিবার (১লা মে) বিকালে উপজেলার আনোয়ারা সদর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে এই নগদ অর্থ বিতরণের উদ্বোধন করেন ৭নং সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অসীম কুমার দেব।

ইউনিয়নের ৫০০ পরিবারের মাঝে নগদ ৫০০টাকা করে মোট ২ লক্ষ ৫০ হাজার টাকা বিতরণ করা হয়।

এসময়ে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, ৭নং সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি উৎপল সেন, ইউনিয়ন পরিষদ সচিব আবদুল হান্নান ,ইউপি সদস্য লিটন সিকদার, নিজাম উদ্দিন, অচ্যুত শীল , মোহাম্মদ মোক্তার হোসেন , আবদুল সালাম ও ৭,৮,৯ নং ওয়ার্ডের মহিলা ইউপি সদস্য মৌসুমী আইচ সহ সকল ইউপি সদস্যবৃন্দ।

এই সময় অসীম কুমার দেব বলেন , পবিত্র রমজান উপলক্ষে বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি নির্দেশে আজ আনোয়ারা সদর ইউনিয়নের দরিদ্র ও দুঃস্থ ৫০০ পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। পরবর্তীতে ও পর্যায়ক্রমে এই কার্যক্রম অব্যাহত থাকবে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net