1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আনোয়ারায় সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে দুস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে প্রথম মাগুরা শ্রীপুরের সন্তান সাকিন মাগুরায় আমজাদের সাড়ে সাত কিলোমিটার জার্মানীর পতাকা প্রদর্শন ঈদগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার  কৃষি গবেষণার এমদাদের হাতে লাঞ্চিত ডিএই’র ডিজি:  বিব্রত কৃষি মন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান আগমনে ঈদগাঁওয়ে প্রস্তুতি সভা ও স্বাগত মিছিল অনুষ্ঠিত  শান্তিরক্ষায় ভবিষ্যতে মিশনগুলো হতে হবে আরও দূরদর্শী ও প্রযুক্তিনির্ভর : প্রধানমন্ত্রী ১০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে অপহরণ করে হত্যাচেষ্টা: ভাঙ্গুড়ায় ১০ জনের বিরুদ্ধে আদালতে মামলা পটিয়া প্রেস ক্লাবে প্রকাশ্যে সাংবাদিকদের ওপর হামলা, আহত ১ মাগুরায় জেলা  কারাগারে ব্যতিক্রমধর্মী স্বাস্থ্যসেবা কার্যক্রম প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা অনুষ্ঠিত

আনোয়ারায় সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে দুস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিনিধি::

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ৩ মে, ২০২১
  • ৩০১ বার

পবিত্র রমজান উপলক্ষে আনোয়ারা সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে মানবাধিকার সংগঠন লাভ বাংলাদেশ ফাউন্ডেশনের অর্থায়নে অসহায় ও গরীব দুঃস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২ মে) বিকেলে উপজেলার চাতরী চৌমুহনী বাজারে গরীব ও দুঃস্থদের মাঝে এসব ইফতার সামগ্রী বিতরণ করা হয়। বিতরণ শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন একটি রেষ্টুরেন্টে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

আনোয়ারা সাংবাদিক ইউনিয়ন (এইউজে)’র সভাপতি এডভোকেট কায়সার এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাভ বাংলাদেশ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও জাতীয় প্রেস ক্লাবের সদস্য, বিশিষ্ট সাংবাদিক মিজানুর রহমান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাভ বাংলাদেশ ফাউন্ডেশনের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা নুর মোহাম্মাদ, লাভ বাংলাদেশ ফাউন্ডেশন চট্টগ্রাম মহানগর সভাপতি আরফান উদ্দীন, বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন এনামুল হক নাবিদ, মোঃ ফরহাদুল ইসলাম, মোঃ ওসমান, মোঃ জাবেদুল ইসলাম, মোঃ জাহিদ, শেখ আব্দুল্লাহ, রিয়াদ হোসেনসহ সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net