বিশেষ প্রতিবেদক ঃ ঢাকা জেলার সাভার উপজেলার আশুলিয়া থানার আশুলিয়া ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের জনপ্রিয় জনপ্রতিনিধি হিসেবে উন্নয়নের রোল মডেল গড়ে তুলেছেন হোসেন আলী মেম্বর। আশুলিয়া সদর ইউনিয়নের ৪ নং ওয়ার্ড এলাকা অবকাঠামোগত উন্নয়নের ফলে গ্রাম পেয়েছে শহুরে রূপ । কৃষি খামার থেকে শুরু করে উৎপাদনমুখী মিল ফ্যাক্টরি কলকারখানা ও গার্মেন্টস শিল্প সহ নানাবিধ প্রতিষ্ঠান বৃদ্ধি পাওয়ায় রাজধানীর মতো ব্যস্ততম এলাকায় পরিণত হয়েছে ৪নং ওয়ার্ড । উল্লেখ্যযোগ্য হারে বেড়েছে বিভিন্ন জেলা থেকে আসা শ্রমজীবী মানুষেমানুষের সংখ্যা । শ্রমজীবি মানুষের চলাচলের রাস্তাগুলো ড্রেনেজ ব্যাবস্হা রেখে পানি নিষ্কাশনের ব্যাবস্হায় তৈরি করা হয়েছে বলে এলাকার স্হানীয় বাসিন্দাসহ ভাড়াটিয়া বাসিন্দারা খুবই খুশি হোসেন আলী মেম্বরের প্রতি। শ্রমজীবী মানুষের বসবাসের বাসার দরজা পর্যন্ত পাকা রাস্তা তৈরি করায় স্হানীয় বাসিন্দা সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আশা শ্রমজীবী কর্মজীবী মানুষের নজর কেরেছে দৃস্টি নন্দন পরিবেশে।
নিত্যদিন ৪নং ওয়ার্ডে স্হানীয় বাসিন্দাদের ভাড়া বাসায় উঠার জন্য ভীর জমাচ্ছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আশা শ্রমজীবী মানুষেরা। রাজধানীর সাথে বিরুলিয়া ব্রিজ নির্মাণের মাধ্যমে সংযোগ সড়ক চালু হওয়ায় এলাকায় কল্পনাতীত ভাবে বেড়েছে যানবাহন চলাচল খুব অল্প সময়ে ঢাকা মহানগরীর স্বাদ গ্রহণ করতে পারছে তারা । সময়ের সাথে সাথে দৃস্টি নন্দন পরিবেশে বসবাসের জন্য পাল্লা দিয়ে বেড়েছে নাগরিক চাহিদা । মাত্র কয়েক বছরের ব্যবধানে নির্জন এলাকাটি কল্পনাতীত ভাবে ব্যস্ততম নগরীতে পরিণত হয়ে উঠলেও স্থানীয় ইউপি সদস্য মোঃ হোসেন আলী মাস্টার এর দূরদর্শীতায় ভারসাম্য হারায়নি রক্ষাও করেছেন সামাজিক পরিবেশ । অসহনীয় পর্যায়ে দাঁড়ায়নি নাগরিক সমস্যা । স্থানীয়দের ভাষ্যমতে দুই দুইবারের নির্বাচিত মেম্বার মোঃ হোসেন আলী মাস্টার সময়ের চাহিদা অনুযায়ী সমাজ সেবা ও এলাকার অবকাঠামোগত উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা পালন করাসহ জনগণকে দেয়া প্রতিশ্রুতি পূরণে সফল একজন জনপ্রতিনিধি । তিনি সবার মনের মনি কোঠায় ভালোলাগা ভালোবাসার আস্হার প্রতিক হয়েস্হান করে নিয়েছেন জনতার রিদয়ে। স্হানীয় বাসিন্দাসহ সকল শ্রেনী পেশার মানুষের শুভেচ্ছায় ভাসছেন তিনি। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে এবারো বিপুল ভোটে বিজয়ী করার আলোচনা সমালোচনার শীর্ষে জনাব মোঃ হোসেন আলী মাস্টার। তিনি তার রিদয় নিংড়ানো ভালোবাসা ভালোলাগার জনপ্রিয়তা র জনপ্রতিনিধি হিসেবে জননন্দিত জনআকাংখার জনপ্রতিনিধি।
শুক্রবার সকালে একান্ত সাক্ষাৎকারে মোহাম্মদ নুর আলম সিদ্দিকী মানু’কে জনাব মোঃ হোসেন আলী মেম্বর বলেন, চারাবাগ উত্তরপাড়ায় হাদিস মোল্লার বাড়ির সামন থেকে কদম আলী মার্কেট পর্যন্ত ১৪০০ ফিট সুয়ারেজ ড্রেন স্থাপন কাজ সম্পন্ন করেছি। বাংলাদেশের মানচিত্রে আশুলিয়া ইউনিয়নের মধ্যে আমার প্রিয় ৪নং ওয়ার্ডকে আধুনিক পরিকল্পিত একটি আদর্শিক ওয়ার্ডের দৃস্টি নন্দন মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তোলাই আমার একমাত্র লক্ষ্য । শতভাগ নাগরিক সমস্যামুক্ত ও সকলের নিরাপদে বাসযোগ্য একটি আধুনিক পরিকল্পিত ওয়ার্ড গড়াই আমার স্বপ্ন । আর এ স্বপ্ন পুরনে যারা সহযোগিতা করেছেন তাদের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
এসময় তিনি আরো বলেন, আমি আমার প্রিয় এলাকাবাসীর সেবায় নিজেকে উৎসর্গ করেছি । এলাকাবাসী আমাকে ভালোবাসে । তাই তাদের এই ভালোবাসায় শিক্ত হয়েই আমার মানসিক শক্তি দিয়ে সর্বদাই তাদের পাশে সুখে দুঃখে শান্তিতে আমাকে পাশে পায় তারা । তাদের নিয়েই আমার এলাকাকে মাদকমুক্ত এলাকা হিসেবে গড়ে তুলতে আমি সক্ষম হয়েছি । এলাকার অবকাঠামোগত উন্নয়ন সহ নাগরিক সমস্যা সমাধানে কাজ করে যেতে পেরেছি আমি । এলাকায় ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পেরেছি,তাই আমার এলাকায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা গার্মেন্টস শ্রমিকসহ সকল পেশার মানুষ এখন নিরাপদে জীবন যাপন করতে পারছে । রাস্তাঘাট পাকা করে দেয়ায় এখন আর কাঁদা পেরিয়ে অফিসে যেতে হয় না ।
আশুলিয়ার প্রবীন এই আওয়ামী লীগ নেতা ও জননন্দিত ইউপি সদস্য মোঃ হোসেন আলী মাস্টার সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন ।
এলাকাবাসী জানায়, জননন্দিত ইউপি সদস্য ও আশুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হোসেন আলী মাস্টার এলাকার উন্নয়নের রূপকার ও রোল মডেল হিসেবে পরিচিতি লাভ করেছেন। তিনি এলাকার অবকাঠামোগত উন্নয়ন সহ এলাকার শতভাগ নাগরিক সমস্যা সমাধানে সফল জনপ্রতিনিধি ও সমাজ সেবক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।
সরেজমিনে গিয়ে দেখা যায় বাসাইদ এলাকার পানি নিষ্কাশনের জন্য সুয়ারেজ ড্রেন স্থাপন। বাসাইদ মধ্যপাড়া থেকে বাসাইদ বাইদের নামা পর্যন্ত ১২০০ ফিট ড্রেন স্থাপন ও সড়কের ভরাট কাজ সম্পন্ন করেছে । চারাবাগ উত্তরপাড়ায় হাদিস মোল্লার বাড়ির সামন থেকে কদম আলী মার্কেট পর্যন্ত ১৪০০ ফিট সুয়ারেজ ড্রেন স্থাপন । এর আগেই এলাকার অন্যান্য পাড়া মহল্লার প্রয়োজনীয় সকল ড্রেন রাস্তাঘাট পাঁকাকরণ সফল ভাবে সম্পন্ন করেছেন তিনি। আরসিসি ঢালাইয়ে উন্নীত করা হয়েছে এলাকার প্রধান প্রধান সড়ক গুলো সহ পাড়া মহল্লার অলিগলি বাসাবাড়ির দরজা খুললেই পাচ্ছেন দৃস্টি নন্দন রাস্তা । তিনি বর্তমান করোনা পরিস্থিতিতে সরকার ঘোষিত লকডাউন ঘোষণার সকল ধরনের বিধি নিষেধ মেনে চলার আহ্বান জানান সকলকে।