ঢাকা   ১১:৩০:১৭ এএম, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
সচিবালয়ের পাশে মেট্রো স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ নোয়াখালীর কোম্পানীগঞ্জে হাসপাতাল থেকে ১৯ বছর বয়সী তরুণীর মরদেহ উদ্ধার  সুইডেনের সঙ্গে গবেষণা সহযোগিতা জোরদারে পবিপ্রবির প্রতি আগ্রহ প্রকাশ -শহিদুজ্জামান কাঁকনের লাকসামে বিএনপির মতবিনিময় সভা  টুঙ্গিপাড়ায় হামলার ঘটনায় ৫০০৮ জনের বিরুদ্ধে বিজিবির মামলা শিশু-কিশোরদের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতার বার্তা প্রধানমন্ত্রীর মাগুরায় শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সর্বোচ্চ ইউজার ফি জমা নোয়াখালী জাতীয় যুবশক্তির জেলা কমিটি অনুমোদন :আহ্বায়ক খালেদ,সদস্য সচিব ইয়াছিন জুমার দিনে মুমিনের বিশেষ ৪ আমল ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন

আশুলিয়ায় প্রতিবন্ধীকে ধর্ষণের অভিযোগে ধর্ষককে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসি

বিশেষ প্রতিবেদক ঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২ মে, ২০২১
  • ৩০০ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

সাভারের আশুলিয়ায় এক প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছেন এলাকাবাসি।

২এপ্রিল রবিবার সকালে আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের উত্তর রণস্থল এলাকায় ধর্ষণের এ ঘটনা ঘটে বলে জানা গেছে । এ ঘটনায় আটক সহিদ মোল্লা আশুলিয়ার রণস্থল মোল্লাপাড়া এলাকার মৃত. আব্দাল মান্নান মোল্লা ওরফে মোন্নাফ মোল্লার ছেলে।

ধর্ষণের শিকার ওই নারী মানসিক ও শারিরীকভাবে প্রতিবন্ধী বলে জানিয়েছে পুলিশ। পুলিশ ও ভুক্তভোগীর স্বজন জানায়, প্রতিদিনের মত সকালে কারখানায় চলে যান ভুক্তভোগীর মা। বাড়িতে প্রতিবন্ধী মেয়েকে একা পেয়ে সহিদ ঘরে ঢুকে জোরপূর্বক ধর্ষণ করার একপর্যায়ে ওই প্রতিবন্ধী নারীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে সহিদ মোল্লা পালানোর চেষ্টা করে। পরে স্থানীয়রা তাকে প্রথমে গণধোলাই দেয়। পরে পুলিশে খবর দেওয়া হলে আশুলিয়া থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে সহিদকে আটক করে নিয়ে যায়। এ বিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সফিউল্লাহ বলেন, ঘটনা স্থলে গিয়ে এলাকা বাসির কাছ থেকে সহিদকে আটক করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে আশুলিয়া থানায় মামলা দায়ের করেছেন। এছাড়া অভিযুক্তকে মেডিকেল পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে বলে তিনি জানান ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি