1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ইউনিয়ন পর্যায়ে দলীয় কর্মীদের জন্য হাটহাজারী উপজেলা চেয়ারম্যানের ঈদ উপহার - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে পুলিশ সুপার কাপ সম্প্রীতির ফুটবল ম্যাচ অনুষ্ঠিত  পুরস্কার হিসেবে বৃক্ষ পেয়ে মহাখুশি জিনিয়াস আইডিয়াল স্কুলের আড়াইশো শিক্ষার্থী  ঈদগাঁওয়ে বিপুল পরিমাণ ইয়াবা,ব্যবহৃত মিনি টমটমসহ গ্রেপ্তার-৩ বিশ্বকাপ ফুটবল উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন প্রধানমন্ত্রীর বাংলাদেশকে এগিয়ে নিতে শিক্ষাই হবে প্রধান চালিকাশক্তি: শিক্ষামন্ত্রী হরমুজে ২ জাহাজ ও কুয়েত-বাহরাইনের মার্কিন বিমানঘাঁটিতে ইরানের হামলা জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে প্রথম মাগুরা শ্রীপুরের সন্তান সাকিন মাগুরায় আমজাদের সাড়ে সাত কিলোমিটার জার্মানীর পতাকা প্রদর্শন ঈদগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার  কৃষি গবেষণার এমদাদের হাতে লাঞ্চিত ডিএই’র ডিজি:  বিব্রত কৃষি মন্ত্রী

ইউনিয়ন পর্যায়ে দলীয় কর্মীদের জন্য হাটহাজারী উপজেলা চেয়ারম্যানের ঈদ উপহার

কে এম ইউছুফ [হাটহাজারী] চট্টগ্রাম ::

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১০ মে, ২০২১
  • ২১৯ বার

চট্টগ্রামের হাটহাজারী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগের সাধারণ সম্পাদক এস এম রাশেদুল আলম উপজেলার প্রতিটি ইউনিয়ন আওয়ামীলীগ নেতা-কর্মীদের মাঝে ঈদ উপহার বিতরণ করে চলেছেন।

আজ উত্তর মাদার্শাস্থ তাঁর নিজ বাসভবন থেকে ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ও সাধারণ সম্পাদকদের হাতে এসকল উপহার তুলে দেন তিনি নিজেই।

ছবিতে- দক্ষিণ মাদার্শা ইউনিয়ন আওয়ামী পরিবারের জন্য ২ শো ঈদ উপহার সামগ্রী গ্রহণ করছেন ১৩ নং দক্ষিণ মাদার্শা ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এম এ মজিদ।

এসময় সাধারণ সম্পাদক মোঃ সেলিম, এবং ইউনিয়ন যুবলীগ এর আহবায়ক দোস্ত মোহাম্মদ, মো. মামুনসহ অনেকে উপস্থিত ছিলেন।

ছিলেন- মেখল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সালাহউদ্দিন চৌধুরী চেয়ারম্যান, চিকনদন্ডি ইউপি চেয়ারম্যান হাসানুজ্জামান বাচ্চু।

মেখল ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইন্জিনিয়ার মুহিবুল হক মুহিব, গড়দুয়ারা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এনামুল হক, প্রাক্তণ জেলা ছাত্রলীগ নেতা তারিকুল কালাম তুহিন এবং গড়দুয়ারা আওয়ামী লীগ নেতা রিয়াজ মোর্শেদ। হাটহাজারী পৌরসভা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এইচ এম জাকির পৌর যুগলীগ নেতা আইয়ুব খাঁন লিটন উপজেলা যুবলীগ নেতা ডা. শহিদুল করিম।

প্রসঙ্গত উল্লেখ্য যে, গত সপ্তাহে হাটহাজারী উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম রাশেদুল আলম নিজ তহবিল থেকে ইউনিয়ন পর্যায়ে দুস্থ নাগরিকদের জন্য খাদ্য সামগ্রী বিলি করেছেন, ওসব বিতরণ করেছিলেন- ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান গণের মাধ্যমে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net