1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঈদগাঁওতে ক্বেরাত প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
বন্যার্তদের পাশে বিএনপি: সাতকানিয়ায় কৃষক দলের ত্রাণ ও গাছের চারা বিতরণ কর্মসূচিতে মাহবুবুর রহমান শামীম জননিরাপত্তা ও সেবার মানোন্নয়নে নবীনগরে আইনশৃঙ্খলা কমিটির সভা মাগুরা জেলা পুলিশের তরিৎ অভিযানে নিখোঁজ স্কুলছাত্রী উদ্ধার   চন্দনাইশ থানা পুলিশের অভিযানে গ্রেফতার ৪ বঙ্গভবনে কার্যক্রম শুরু ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির বাংলাদেশ-চীন অর্থনৈতিক সম্পর্ক সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : মীর হেলাল চন্দনাইশে কারিতাস বাংলাদেশের পক্ষ থেকে ১,২৮০ বন্যার্ত পরিবার পেল নগদ সহায়তা, হাইজিন কিট ও ত্রাণ” চন্দনাইশের বরমায় ৩ হাজার ৫০০ বন্যাদুর্গত পরিবারের মাঝে আবদুর রহিম চৌধুরী ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ জুলাই-আগস্টের শহীদদের স্মরণে ছাত্রদলের দোয়া মাহফিল আল-মুঈন ত্রাণ তহবিল কর্তৃক বন্যাদুর্গতদের নগদ অর্থ বিতরণ

ঈদগাঁওতে ক্বেরাত প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ

কক্সবাজার প্রতিনিধি।

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১২ মে, ২০২১
  • ২২০ বার

ঢাকায় অধ্যয়নরত বিশ্ববিদ্যালয়ের তারুণ্যদীপ্ত শিক্ষার্থীদের ঈদগাঁও ভিত্তিক অনলাইন সামাজিক প্লাটফর্ম “অনলাইন ঈদগাঁও’র উদ্যোগে আয়োজিত ক্বেরাত প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার বিকেলে ঈদগাঁও বাসস্টেশনস্থ একটি বেসরকারি সংস্থার মিলনায়তনে স্বাস্থ্যবিধি মেনে প্রতিযোগিতার বিজয়ী এবং অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।

রামু নাদেরুজ্জামান উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাষ্টার হারুনুর রশীদের সভাপতিত্বে এবং অনলাইন ঈদগাঁও’র মডারেটর আবদুল মালেক ( শিক্ষার্থী, একাউন্টিং এন্ড ইনফরমেশন বিভাগ, ঢা.বি) ও এডমিন ইরফান মিয়াজীর যৌথ সঞ্চালনায় ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতনের প্রধান শিক্ষক শহিদুল হক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের গভর্নিং বডির অভিভাবক সদস্য ও বিশিষ্ট শিল্প উদ্যোক্ত মাও. হাফেজ শহীদুল্লাহ মিয়াজি, ঈদগাঁও প্রেস এসোসিয়েশনের সভাপতি সাংবাদিক ও লেখক কাফি আনোয়ার, স্মার্ট আইটি উদ্যোক্তা ও ডিজিটাল সিকিউরিটি আপ্লায়েন্স শপ আলাদীনের চেরাগ এর সত্ত্বাধিকারী ফরিদুল আলম।

বিশেজুড়ে চলমান করোনায় ঘরবন্দী কোমলমতি শিশুদেরকে বিশুদ্ধ কোরান শিক্ষা ও চর্চায় উদ্বুদ্ধকরণের লক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের অনলাইন প্লাটফর্ম অনলাইন ঈদগাঁও ফেসবুকের লাইক কমেণ্টস ও শেয়ারিং এর ভিত্তিতে অভিজ্ঞ বিচারমণ্ডলীদের মতামতের মাধ্যমে প্রতিযোগিতার বিজয়ীদের নির্বাচন করা হয়।

এতে ১ম স্থান অধিকার করে হাফেজিয়া তাজবিদুল হিফজখানা ও এতিমখানার শিক্ষার্থী জাহেদুল ইসলাম,
দ্বিতীয় হন গজালিয়া মোহাম্মদীয়া হিফজখানা ও এতিমখানা ইসলামাবাদ এর মোহাম্মদ হোসাইন, যুগ্মভাবে তৃতীয়স্থান অধিকার করে যথাক্রমে গজালিয়া মোহাম্মদীয়া হিফজখানা ও এতিমখানা ইসলামাবাদ এর সাইমুম গণী সায়েম ও কক্সবাজার পাহাড়তলী রহমানিয়া মাদ্রাসার মোহাম্মদ আরমান।

অন্যান্যদের মধ্যে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে মোহাম্মদ আবু বকর সিদ্দিক, নূরুল আবছার, জিহাদুল ইসলাম, মোহাম্মদ রাফি, হাসান উদ্দিন রিয়াদ, আবদুল্লাহ আল মামুন,আবদুল্লাহ,মোহাম্মদ সিফাত ও মোহাম্মদ আকিল প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net