1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঈদগাঁওতে মিনিবাস-কাভার্ডভ্যানের সংঘর্ষে কিশোরীর হাত বিচ্ছিন্ন - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চন্দনাইশে সড়ক দূর্ঘটনায় নিহত-১, আহত-২ চন্দনাইশে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের মাগফেরাত কামনায় বিএনপির দোয়া মাহফিল চন্দনাইশে বিমরুলের কামড়ে বৃদ্ধের মৃত্যু ‘দৌড়ান সুস্থতার জন্য, এগিয়ে চলুন বিজয়ের পথে’—স্লোগানে রামগড়ে ম্যারাথনে অংশ নিলেন তিন শতাধিক দৌড়বিদ মাগুরায় লোডশেডিংয়ের গরম থেকে বাঁচতে মসজিদের ছাদে উঠে বিদ্যুৎস্পৃষ্টে মুয়াজ্জিনের মৃত্যু! রুপনগর প্রেসক্লাবের সদস্য মোঃ রুহুল আমিন এর মমতাময়ী মায়ের মৃত্যু প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো জিই হেলথকেয়ারের ‘হেলথ এক্সপ্রেস’ চালু নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটের স্মারকলিপি প্রদান হাটহাজারী মাদরাসা ছাত্র আরিফুল ইসলামের আকস্মিক মৃত্যু : মাগফিরাত কামনায় জামেয়ার মহাপরিচালক আলেমগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণেই জুলাই আন্দোলন সফল হয় : আল্লামা শেখ আহমদ

ঈদগাঁওতে মিনিবাস-কাভার্ডভ্যানের সংঘর্ষে কিশোরীর হাত বিচ্ছিন্ন

কক্সবাজার প্রতিনিধি।

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৫ মে, ২০২১
  • ২৮৭ বার

কক্সবাজার সদরের ঈদগাঁও- ইসলামাবাদে মিনিবাস-কাভার্ডভ্যানের সাথে সংঘর্ষে মায়মুনা জান্নাত (১৫) নামের এক কিশোরীর শরীর থেকে ডান হাত বিচ্ছিন্ন হয়ে গেছে। এ ঘটনায় আরোও ৩ জন গুরুতর আহত হয়েছে।

আহত মায়মুনা চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের ২নং ওয়ার্ডের গুচ্ছগ্রামের আব্দুল মালেকের কন্যা। আহত ব্যক্তিদের মধ্যে অপর তিনজনের নাম-ঠিকানা জানা যায়নি।

মঙ্গলবার (২৫ মে) বিকেল সাড়ে ৩টার দিকে ইসলামাবাদের আউলিয়াবাদ ঢালায় চট্রগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

আহত ব্যক্তিদের চিকিৎসার জন্য কক্সবাজারে পাঠানো হয়েছে এবং মায়মুনার অবস্থা আশংকাজনক বলে জানা গেছে।

ঈদগাঁও থানার ওসি মোঃ আবদুল হালিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন গাড়ি দুটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ দুর্ঘটনায় মায়মুনা জান্নাতের ডান হাত কনুই সামান্য ওপর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net