1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঈদগাঁওতে রাতের অন্ধকারে ছাত্রলীগ নেতা কাজী আবদুল্লাহ’র ঈদ উপহার বিতরন - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১২ জুন ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে পুলিশ সুপার কাপ সম্প্রীতির ফুটবল ম্যাচ অনুষ্ঠিত  পুরস্কার হিসেবে বৃক্ষ পেয়ে মহাখুশি জিনিয়াস আইডিয়াল স্কুলের আড়াইশো শিক্ষার্থী  ঈদগাঁওয়ে বিপুল পরিমাণ ইয়াবা,ব্যবহৃত মিনি টমটমসহ গ্রেপ্তার-৩ বিশ্বকাপ ফুটবল উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন প্রধানমন্ত্রীর বাংলাদেশকে এগিয়ে নিতে শিক্ষাই হবে প্রধান চালিকাশক্তি: শিক্ষামন্ত্রী হরমুজে ২ জাহাজ ও কুয়েত-বাহরাইনের মার্কিন বিমানঘাঁটিতে ইরানের হামলা জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে প্রথম মাগুরা শ্রীপুরের সন্তান সাকিন মাগুরায় আমজাদের সাড়ে সাত কিলোমিটার জার্মানীর পতাকা প্রদর্শন ঈদগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার  কৃষি গবেষণার এমদাদের হাতে লাঞ্চিত ডিএই’র ডিজি:  বিব্রত কৃষি মন্ত্রী

ঈদগাঁওতে রাতের অন্ধকারে ছাত্রলীগ নেতা কাজী আবদুল্লাহ’র ঈদ উপহার বিতরন

কক্সবাজার প্রতিনিধি।

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১২ মে, ২০২১
  • ২৪৫ বার

সারাদেশে করোনা সংক্রামন বৃদ্ধি পাওয়ায় দ্বিতীয় ধাপে সরকার ঘোষিত লকডাউনে কক্সবাজার জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু মোহাম্মদ মারুফ আদনানের নির্দেশে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ১০টি অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করেছেন ঈদগাঁও সাংগঠনিক উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী আবদুল্লাহ।

রাতের অন্ধকারে অসহায়,নিম্নবিত্ত পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দেয়ায় বিষয়টি সাধারণ মানুষের মধ্যে ব্যাপক প্রশংসিত হয়েছে।

মঙ্গলবার রাতের বাড়ি বাড়ি গিয়ে এসব ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন তিনি।

বিতরনকালে ছাত্রনেতা জোবাইর ইসলাম মুছা, মিছবাহ, সজিব ও হাছনাত প্রমুখ উপস্থিত ছিলেন।

ঈদ উপহার বিতরণ করতে গিয়ে ছাত্রলীগ নেতা কাজী আবদুল্লাহ বলেন, বৈশ্বিক করোনা মহামারীর কঠিন চ্যালেঞ্জ মোকাবেলা করে বিশ্ব মানবতার নেত্রী জননেত্রী শেখ হাসিনার সুদৃঢ় নেতৃত্বে বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রয়েছে।

সম্প্রতি করোনা ভাইরাস সংক্রামণ মাত্রাতিরিক্ত হারে বৃদ্ধি পাওয়ায় সরকার দ্বিতীয় ধাপে লকডাউন ঘোষণা করেছে।

এমতাবস্থায় কক্সবাজার জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মারুফ আদনান ভাই এর দিকনির্দেশনায় নিজ সাধ্য মতো অসহায়-নিম্নবিত্ত পরিবারের পাশে থাকার চেষ্টা করছি।

তিনি বলেন, আমরা অসহায় মানুষের পাশে খাদ্যসামগ্রী সহ নানা উপহার নিয়ে সহযোগিতার হাত বাড়িয়েছি।
পুরো রমজান মাস জুড়েই আমাদের এ সেবামূলক কার্যক্রম অব্যাহত ছিল।
আমরা কক্সবাজার জেলা ছাত্রলীগ পরিবার এই দুর্যোগ মোকাবেলায় দেশরত্ন শেখ হাসিনার আদর্শিক কর্মী হয়ে কাজ করে যাব ইনশাআল্লাহ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net