ঢাকা   ০৭:৪৭:৪৫ এএম, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর কোম্পানীগঞ্জে হাসপাতাল থেকে ১৯ বছর বয়সী তরুণীর মরদেহ উদ্ধার  সুইডেনের সঙ্গে গবেষণা সহযোগিতা জোরদারে পবিপ্রবির প্রতি আগ্রহ প্রকাশ -শহিদুজ্জামান কাঁকনের লাকসামে বিএনপির মতবিনিময় সভা  টুঙ্গিপাড়ায় হামলার ঘটনায় ৫০০৮ জনের বিরুদ্ধে বিজিবির মামলা শিশু-কিশোরদের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতার বার্তা প্রধানমন্ত্রীর মাগুরায় শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সর্বোচ্চ ইউজার ফি জমা নোয়াখালী জাতীয় যুবশক্তির জেলা কমিটি অনুমোদন :আহ্বায়ক খালেদ,সদস্য সচিব ইয়াছিন জুমার দিনে মুমিনের বিশেষ ৪ আমল ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন আ’লীগের সন্ত্রাস ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে সোনারগাঁয়ে জামায়াতের বিক্ষোভ

ঈদ উপহার নিয়ে অর্ধশতাধিক পরিবারের পাশে পান্তি ছাত্রকল্যাণ সংস্থা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৩ মে, ২০২১
  • ৩৪৪ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

আবু সুফিয়ান রাসেল।।
কুমিল্লার মুরাদনগরে পান্তি ছাত্রকল্যাণ সংস্থার ঈদ উপহার বিতরণ করা হয়েছে। বুধবার (১২মে) উপজেলার বাবুটিপাড়া ইউনিয়নের পান্তি গ্রামে অর্ধশতাধিক সংগ্রামী পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করে তরুণরা।

স্থানীয় বাসিন্দা ও তরুণ স্বেচ্ছাসেবী সাকিব মাহমুদ শিমুল ও চৌধুরী মামুন বলেন, এ বছর আমার ৬০ টি অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করেছি। প্রতিটি প্যাকেজে রয়েছে গরুর মাংস, সেমাই, তেল, দুধ, চিনি, আলু ও পেয়াজ। আমাদের গ্রামের চাকুরিজীবী, প্রবাসী এবং যুব ভাইদের অর্থায়নে এই উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। আমাদের উদ্দেশ্য হলো, গ্রামের সকল অসহায় মানুষের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করা”।

প্রসঙ্গত, পান্তি ছাত্রকল্যাণ সংস্থা গ্রামের ১০জন ছাত্রের হাত ধরে ২০১৯ সালে যাত্রা শুরু করে। তারা ঈদে গ্রামের কবরস্থান পরিষ্কার করা, করোনার ক্রান্তিলগ্নে বাড়ি বাড়ি গিয়ে স্কুলের শিক্ষার্থীদের মডেল টেস্ট নেওয়া, অসহায় ছাত্রদের মাঝে প্রতি মাসে কাগজ ও কলম বিতরণ, গ্রামের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়াসহ সেবা মূলক কাজের সাথে জড়িত।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি