1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কক্সবাজারে ইয়াবাসহ মা-ছেলে আটক - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে ডাকাতের অভয়ারণ্য, পাহাড়ে পুলিশের সাঁড়াশি অভিযান উখিয়া সীমান্তে ফের স্থলমাইন বিস্ফোরণ: রোহিঙ্গা কিশোরের পা বিচ্ছিন্ন, আতঙ্কে স্থানীয়রা মাগুরার মহম্মদপুরে অবৈধ ইটভাটা বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত  সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে অযত্ন অবহেলায় ও চরম ঝুঁকিতে রাবার ড্যাম  ব্রীজ কোম্পানীগঞ্জে অর্ধ সহস্রাধিক রোগীদের ফ্রি চিকিৎসা সেবা অনুষ্ঠিত  মাগুরার শ্রীপুরে বজ্রপাতে শ্রমিক নিহত স্পিকারের স্ত্রী দিলারা হাফিজ মারা গেছেন জ্বালানি তেল তদারকিতে পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ খেলাধুলা তরুণদের মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখে -সফিকুর রহমান 

কক্সবাজারে ইয়াবাসহ মা-ছেলে আটক

কক্সবাজার প্রতিনিধি।

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ৮ মে, ২০২১
  • ২৮৯ বার

কক্সবাজার শহরের কলাতলী থেকে ইয়াবাসহ মা-ছেলেকে আটক করেছে পুলিশ।

এ সময় তাদের কাছ থেকে বস্তাভর্তি ১ লাখ ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

শনিবার (৮ মে) সকাল ৭টার দিকে মধ্যম কলাতলীর শামসুল ইসলামের বাড়ি থেকে ইয়াবাসহ তাদের আটক করা হয়।

আটকরা হলেন- মধ্যম কলাতলীর শামসুল ইসলামের স্ত্রী ফাতেমা বেগম (৪০) ও তার ছেলে সাইফুল ইসলাম (২২)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ফাতেমা বেগমের বড় ছেলে রাসেল সাগর পথে ইয়াবা এনে পাচার করছিল।

শনিবার ভোরে পুলিশ তার বাসায় অভিযান চালিয়ে ১ লাখ ২০ হাজার ইয়াবাসহ রাসেলের ছোট ভাই সাইফুল ও মাকে আটক করে।

বিষয়টি নিশ্চিত করে কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মামুনুল ইসলাম বলেন, ইয়াবাগুলো কলাতলীর নৌকার ঘাট দিয়ে এসে শামসুল ইসলামের বাড়িতে রাখা হয়।

পরবর্তীতে পাচার করা হয়। সে রকম একটি চালানের খবর পেয়ে অভিযান চালিয়ে ইয়াবাসহ দুইজনকে আটক করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net