1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
করোনা দুর্যোগে মানবিক সহায়তা নিয়ে দরিদ্রদের পাশে পলাশপুর বিজিবি। - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
বঙ্গভবনে কার্যক্রম শুরু ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির বাংলাদেশ-চীন অর্থনৈতিক সম্পর্ক সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : মীর হেলাল চন্দনাইশে কারিতাস বাংলাদেশের পক্ষ থেকে ১,২৮০ বন্যার্ত পরিবার পেল নগদ সহায়তা, হাইজিন কিট ও ত্রাণ” চন্দনাইশের বরমায় ৩ হাজার ৫০০ বন্যাদুর্গত পরিবারের মাঝে আবদুর রহিম চৌধুরী ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ জুলাই-আগস্টের শহীদদের স্মরণে ছাত্রদলের দোয়া মাহফিল আল-মুঈন ত্রাণ তহবিল কর্তৃক বন্যাদুর্গতদের নগদ অর্থ বিতরণ কিশোরগঞ্জে ৭ম শ্রেণীর স্কুলছাত্রী অপহরণ, সপ্তাহ পরেও হয়নি উদ্ধার মাগুরায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা  শুরু শিক্ষা মন্ত্রণালয়ের ২২ কম্পিউটারের হার্ডডিস্ক উধাও, থানায় অভিযোগ সোনারগাঁয়ে কুপিয়ে হত্যা: বিএনপি নেতাসহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ

করোনা দুর্যোগে মানবিক সহায়তা নিয়ে দরিদ্রদের পাশে পলাশপুর বিজিবি।

আবদুল আলী গুইমারা খাগড়াছড়ি।

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৭ মে, ২০২১
  • ৩৪৩ বার

করোনা ভাইরাস নামক অদৃশ্য মহামারীর সাথে যুদ্ধ করছে দেশের মানুষ। করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ ঠেকাতে দেশব্যাপী চলছে লকডাউন। আর এ পরিস্থিতিতে কর্মহীন হয়ে চরম বিপাকে হাঁসফাঁস অবস্থা পাহাড়ের খেটে খাওয়া প্রান্তিক জনগোষ্ঠীর।

শুক্রবার (৭ মে) সকালে পলাশপুর জোনের আওতাধীন বেলছড়ি, আমবাগান, অযোধ্যা, তাইফা, পুর্ব খেদাছড়া ও ঢাকাইয়াপাড়া সহ প্রত্যন্ত অঞ্চলে শতাধিক গৃহবন্দি, কর্মহীন ও দু:স্থ-অসহায় মানুষের মাঝে
খাদ্য সহায়তা প্রদান করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন-বিজিবি।

মানবিক সহায়তার অংশ হিসেবে পলাশপুর জোন কমান্ডার লে. কর্ণেল সৈয়দ সালাহ উদ্দিন নয়ন, পিএসসি জোন সদরে চাল, ডাল, আলু ও ভোজ্য তেল প্রদান করেন। এসময় বিজিবির পদস্থ কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

একই সময়ে অযোধ্যা মোড় এলাকার মৃত মো. নুরুল ইসলাম ও শান্তিপুর এলাকার হতদরিদ্র
মো. আব্দুল লতিফকে নগদ অর্থ সহায়তা প্রদান করেন পলাশপুর জোন কমান্ডার লে. কর্ণেল সৈয়দ সালাহ উদ্দিন নয়ন। একই দিন দুপুরের দিকে পলাশপুর জোনের আওতাধীন মিফতাহুল জান্নাহ মহিলা মাদরাসা ও এতিম খানায় গৃহ নির্মানের জন্য ১৫ বান্ডিল ঢেউ টিন ও দুইশ কেজি চালসহ খাদ্য সহায়তা প্রদান করেন।

পলাশপুর জোন কমান্ডার লে. কর্ণেল সৈয়দ সালাহ উদ্দিন নয়ন বলেন, করোনা দুর্যোগে সাধারন মানুষ কর্মহীন হয়ে পড়েছে। কর্মহীন এসব প্রান্তিক মানুষ পরিবার পরিজন নিয়ে অর্থ সঙ্কটে দিন পার করছে। তখন প্রত্যন্ত অঞ্চলের কর্মহীন, নিম্নআয়ের দু:স্থ ও অসহায় মানুষ খুঁজে বের করে তাদেরকে মানবিক সহায়তা প্রদান করা হয়। সীমান্ত সুরক্ষার পাশাপাশি ভবিষ্যতেও ৪০ বর্ডার গার্ড ব্যাটালিয়ন অসহায় হতদরিদ্র মানুষের পাশে থাকবে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net