1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কোম্পানীগঞ্জের মুছাপুরে মায়ের সাথে অভিমান করে স্কুল ছাত্রীর আত্মহত্যা - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
আলেমগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণেই জুলাই আন্দোলন সফল হয় : আল্লামা শেখ আহমদ জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে কোম্পানীগঞ্জে ১১ দলীয় ঐক্য জোটের গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত  কোম্পানীগঞ্জে জুলাই গনঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও বিশেষ মোনাজাত  “স্পেশাল ট্রাইব্যুনালে জুলাই গণহত্যার বিচার করেন, জনগণ আপনাদের ছাড়বে না: সাক্কু ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবসের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতাল আমিলাইষে ফ্রি চিকিৎসা ক্যাম্পে ২ হাজার রোগীকে সেবা, বিনামূল্যে ওষুধ বিতরণ চন্দনাইশ থানা পুলিশের অভিযানে ৩ আসামী গ্রেফতার শহীদ মজিদের প্রতি শ্রদ্ধাঞ্জলির মধ্যে দিয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন নবীনগরে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও চারা বিতরণ মাগুরায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে প্রেসক্লাবে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

কোম্পানীগঞ্জের মুছাপুরে মায়ের সাথে অভিমান করে স্কুল ছাত্রীর আত্মহত্যা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১৪ মে, ২০২১
  • ২১৬ বার

শাহাদাত হোসেন রাসেল,
কোম্পানীগঞ্জ(নোয়াখালী)প্রতিনিধিঃ
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ইউনিয়নে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মায়ের সাথে অভিমান করে আত্মহত্যা করেছে সামিয়া আক্তার (১৫) নামের ১০ম শ্রেণীর এক ছাত্রী।
ঘটনাটি ঘটে উপজেলার মুছাপুর ইউনিয়নের ০১নং ওয়ার্ডের সৌদি প্রবাসী সাহাব উদ্দিনের নতুন বাড়িতে। মুছাপুর ইউনিয়নের ০১ নং ওয়ার্ড মেম্বার মোঃ সুমনের সাথে মুঠো ফোনে যোগাযোগ করলে তিনি আমাদের জানান, ১২ই মে বুধবার ইফতারের পর মোবাইলে গেইমস্ খেলাকে কেন্দ্র করে ঝগড়া হয় সামিয়া আক্তার ও তার আপন ভাইয়ের সাথে। পরে সামিয়ার মা তাকে ও তার ভাইকে শাসন করে, এ ঘটনাকে কেন্দ্র করে রাতে সামিয়া আক্তার মায়ের উপর অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। সামিয়া আক্তার মুছাপুর উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী। তার পিতার নাম মোঃ শেখ বাহার।

কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর জাহিদুল হক রনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ভাই বোনের মধ্যে মোবাইলে গেইমস্ খেলাকে কেন্দ্র করে ঝগড়া হয়। মা শাসন করাতে মায়ের উপর অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে সামিয়া আক্তার। খবর পেয়ে কোম্পানীগঞ্জ থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net