ঢাকা   ০৭:১০:৩০ এএম, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর কোম্পানীগঞ্জে হাসপাতাল থেকে ১৯ বছর বয়সী তরুণীর মরদেহ উদ্ধার  সুইডেনের সঙ্গে গবেষণা সহযোগিতা জোরদারে পবিপ্রবির প্রতি আগ্রহ প্রকাশ -শহিদুজ্জামান কাঁকনের লাকসামে বিএনপির মতবিনিময় সভা  টুঙ্গিপাড়ায় হামলার ঘটনায় ৫০০৮ জনের বিরুদ্ধে বিজিবির মামলা শিশু-কিশোরদের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতার বার্তা প্রধানমন্ত্রীর মাগুরায় শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সর্বোচ্চ ইউজার ফি জমা নোয়াখালী জাতীয় যুবশক্তির জেলা কমিটি অনুমোদন :আহ্বায়ক খালেদ,সদস্য সচিব ইয়াছিন জুমার দিনে মুমিনের বিশেষ ৪ আমল ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন আ’লীগের সন্ত্রাস ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে সোনারগাঁয়ে জামায়াতের বিক্ষোভ

কোম্পানীগঞ্জে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৮ মে, ২০২১
  • ২৮৫ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

শাহাদাত হোসেন রাসেল, কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধিঃ
নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলায় অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন, কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জিয়াউল হক মীর।
উপজেলা প্রশাসন ও খাদ্য বিভাগ কর্তৃক আয়োজিত কোম্পানীগঞ্জ উপজেলার অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ কার্যক্রম ২০২১ এর উদ্বোধন করেন তিনি।

উপজেলার প্রান্তিক ধান চাষীরা যাতে তাদের উৎপাদিত ধানের সঠিক দাম পায় সে জন্য সরকার এই কার্যক্রম চালু করেছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তাঁর ফেইসবুক পেইজে একটি পোস্টে বলেন, সরকারী খাদ্য গুদামে ধান বিক্রি করতে আগ্রহী কোম্পানীগঞ্জ উপজেলার কৃষকগণ কৃষক প্রতি সর্বোচ্চ ৩ টন ধান আগামী ১৬/০৮/২০২১ ইং তারিখ পর্যন্ত বসুরহাট খাদ্য গুদামে বিক্রি করতে পারবেন।

এ সময় বোরো ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা(ভারপ্রাপ্ত), উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ও ভারপ্রাপ্ত কর্মকর্তা (বসুরহাট খাদ্য গুদাম) এবং উপজেলার বিভিন্ন এলাকা থেকে সরকারী খাদ্য গুদামে বোরো ধান বিক্রি করতে আসা কৃষকগণ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি