1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
খালার বাড়িতে বেড়াতে এসে হামলার শিকার খালাসহ তিন ভাগ্নি - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৪ জুন ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ক্যামব্রিজ ইসলামিক স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মাদক সেবনের অভিযোগে ভাঙ্গুড়ায় যুবকের এক বছরের কারাদণ্ড হাসপাতালের অষ্টম তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যা মাগুরার শ্রীপুরে বিজ্ঞান মেলা ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত নবীনগরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত বাবার স্মৃতি বিজড়িত পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর এটি কোনো দল বা গোষ্ঠীর বাজেট নয়, দেশের সব মানুষের জন্য : অর্থমন্ত্রী মাগুরার শ্রীপুরে পুলিশ সুপার কাপ সম্প্রীতির ফুটবল ম্যাচ অনুষ্ঠিত  পুরস্কার হিসেবে বৃক্ষ পেয়ে মহাখুশি জিনিয়াস আইডিয়াল স্কুলের আড়াইশো শিক্ষার্থী  ঈদগাঁওয়ে বিপুল পরিমাণ ইয়াবা,ব্যবহৃত মিনি টমটমসহ গ্রেপ্তার-৩

খালার বাড়িতে বেড়াতে এসে হামলার শিকার খালাসহ তিন ভাগ্নি

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি :

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৬ মে, ২০২১
  • ৩২৪ বার

চট্টগ্রামের লোহাগাড়ার চুনতি ইউনিয়নের সাতগড় বড়ঘোনা এলাকায় ঈদুল ফিতর উপলক্ষে খালার বাড়িতে বেড়াতে এসে হামলার শিকার হলেন খালা শাহিন আক্তার সহ তিন ভাগ্নি। এ হামলার ঘটনায় গত ২৪ মে রাতে খালা শাহিন আক্তার লোহাগাড়া থানায় হামলাকারী খোরশেদ, আমির হোসেন, মোরশেদ, বেবী আক্তারসহ ৪ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করলেও এটি জিডি হিসেবে রেকর্ড করেছেন লোহাগাড়া থানা পুলিশ (জিডি নং-৯৮৬, তারিখ : ২৪.০৫.২০২১)।

শাহিন আক্তার জানান, প্রতিপক্ষ হামলাকারীরা দীর্ঘদিন ধরে সমাজের নানা অপরাধ কর্মকান্ড ও এলাকায় প্রভাব বিস্তার করে আসছে। তারই ধারাবাহিকতায়
২৩ মে সন্ধ্যা ৫ টার দিকে ঈদুল ফিতর উপলক্ষে আমার বাড়িতে বেড়াতে আসা আমার ভাগ্নি নাছিমা আক্তার বাড়ির উঠানের সামনে আম গাছে পাকা আম পাড়তে গেলে তাকে অকথ্য ভাষায় গালমন্দ করত: ঝাপটাইয়া ধরিয়া মাথা লক্ষ্য করে স্বজোরে বারি মারিয়া রক্তাক্ত জখম করে।

এ সময় তার আত্নচিৎকারে আমি, ভাগ্নি শাবনুর ও ইসরাত জাহান পাখি এগিয়ে আসলে প্রতিপক্ষ আমির হোসেন, মোরশেদ ও বেবী আক্তার কাঠের লাঠি দিয়ে আমাদেরকে এলোপাথাড়ি বারি মারিয়া থেতলা ও রক্তাক্ত ফুলা জখম করে। এসময় আমাদের আত্নচিৎকারে আশ-পাশের লোকজন এগিয়ে আসলে এ বিষয়ে বেশী বাড়াবাড়ি করিলে প্রাণে হত্যা করিবে মর্মে প্রকাশ্যে হুমকি-ধমকি দিয়ে আসামীরা ঘটনাস্থল ত্যাগ করেন। পরে, স্থানীয় লোকজন এগিয়ে এসে গুরতর আহতাবস্থায় আমাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

এ প্রসঙ্গে লোহাগাড়া থানার ওসি জাকের হোসাইন মাহমুদ বলেন, ঘটনার বিষয়ে থানায় জিডি রেকর্ড করা হয়েছে। তদন্ত সাপেক্ষে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net