1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
খুটাখালীর দৃষ্টিপ্রতিবন্ধী ধলু নিখোঁজ - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে পুলিশ সুপার কাপ সম্প্রীতির ফুটবল ম্যাচ অনুষ্ঠিত  পুরস্কার হিসেবে বৃক্ষ পেয়ে মহাখুশি জিনিয়াস আইডিয়াল স্কুলের আড়াইশো শিক্ষার্থী  ঈদগাঁওয়ে বিপুল পরিমাণ ইয়াবা,ব্যবহৃত মিনি টমটমসহ গ্রেপ্তার-৩ বিশ্বকাপ ফুটবল উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন প্রধানমন্ত্রীর বাংলাদেশকে এগিয়ে নিতে শিক্ষাই হবে প্রধান চালিকাশক্তি: শিক্ষামন্ত্রী হরমুজে ২ জাহাজ ও কুয়েত-বাহরাইনের মার্কিন বিমানঘাঁটিতে ইরানের হামলা জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে প্রথম মাগুরা শ্রীপুরের সন্তান সাকিন মাগুরায় আমজাদের সাড়ে সাত কিলোমিটার জার্মানীর পতাকা প্রদর্শন ঈদগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার  কৃষি গবেষণার এমদাদের হাতে লাঞ্চিত ডিএই’র ডিজি:  বিব্রত কৃষি মন্ত্রী

খুটাখালীর দৃষ্টিপ্রতিবন্ধী ধলু নিখোঁজ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১৪ মে, ২০২১
  • ২৬০ বার

কক্সবাজার প্রতিনিধি:
দৃষ্টিপ্রতিবন্ধী সেলিম উদ্দীন প্রকাশ ধলু (২০) গত ১২ মে বুধবার থেকে নিখোঁজ হয়েছে।

সে দৃষ্টিপ্রতিবন্ধী হলেও ছিল কর্মট। সে এদিন শাক বিক্রি করতে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি।

সেলিম উদ্দীন ধলু চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের ৪ নং ওয়ার্ড গর্জনতলী গ্রামের মোঃ আবদুল মুনাফের কনিষ্ট পুত্র এবং ঔষুধ ব্যবসায়ী হারুনর রশিদের ছোট ভাই।

হারিয়ে যাবার সময় তার পরনে ছিল লুঙ্গি, ফুল কালদারি শার্ট,পায়ে ছিল রাবারের সেন্ডেল, গায়ের রং শ্যামলা, উচ্চতা পাঁচ ফুট, বাম হাতে কালা চিহ্ন রয়েছে। সে কক্সবাজারের আঞ্চলিক ভাষায় তোতলায় কথা বলে।

নিখোঁজের বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ওয়ার্ড মেম্বার অলি আহমদ।

ধলুর পরিবার সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো ওই দিন সকাল ১০ টার সময় শাক বিক্রি করতে সে ঘর থেকে বের হয়ে আর ফিরে আসেনি।

স্থানীয় লোকজন ইউনিয়নের কালাচাঁন হাজীর পাহাড়, কচ্ছপিয়া ও পাগলিরবিল এলাকায় দুপুরে দেখতে পায় বলে জানা গেছে। তবে সন্ধ্যা নাগাদ বাড়িতে ফিরে না আসায় সম্ভাব্য অনেক জায়গায় খোঁজাখুজি করা হয়েছে। এমনকি ঈদগাঁও বাজার থেকে মালুমঘাট পর্যন্ত মাইকিং ও করা হয়।

সেলিম উদ্দীন ধলু রাষ্ট্র স্বীকৃত একজন বুদ্ধি প্রতিবন্ধী। সে হিসেবে সরকার কর্তৃক প্রদত্ত সহযোগীতাও সে পায়।

গত বুধবার থেকে হঠাৎ সে উধাও হওয়ার পর অনেক খোঁজাখুঁজি করেও শুক্রবার ঈদের দিন পর্যন্ত তার কোন সন্ধান পাওয়া যায়নি। এ মর্মে চকরিয়া থানায় সাধারণ ডায়রি করা হয়েছে।

কোন সহৃদয়বান ব্যক্তি তার খোঁজ পেলে খুটাখালী মেডিকেল সেন্টারে যোগাযোগ করতে পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net