1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
গরিবের ঈদের আনন্দ - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নবীনগরে সিজারের পর প্রসূতির মৃত্যু, বিক্ষুব্ধ স্বজনদের ক্লিনিকে ভাঙচুর কর্ণফুলী প্রেসক্লাবের নতুন কমিটি গঠন  খাগড়াছড়িতে পিসিএনপির নির্বাচিত কমিটি বহাল, ফ্যাসিষ্টের করা আহবায়ক কমিটি প্রত্যাখান প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ‘শিয়া-সুন্নি’ বাদ দিয়ে জালেম মজলুম নিয়ে ভাবা উচিত: আল্লামা মুহাম্মদ আবদুল হাই নদভী সোনারগাঁয়ে গাঁজাসহ দুইজন আটক চরফ্যাশনে বাংলাদেশ অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কমিটি পুনর্গঠন মিজান নয়ন সভাপতি,শোহেব চৌধুরী সম্পাদক টাঙ্গাইলে হোমিওপ্যাথিক জাতীয় ঐক্যজোটের ডাঃ এম এইচ কে এম বেলাল হোসাইনকে আহবায়ক এবং ডাঃ সিয়াম হোসাইন সদস্য সচিব নির্বাচিত  ভিক্টোরিয়া কলেজের অবস্থা ‘গোশালার’ চেয়েও নাজুক: মনিরুল হক চৌধুরী চাঁদাবাজদের বিরুদ্ধে বিএনপির মামলার ঘোষনা ঈদগাঁওয়ে সার্বিক পরিস্থিতি নিয়ে উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন 

গরিবের ঈদের আনন্দ

মোঃ আকরম হোসেন লেখক, কবি সাহিত্যিক, সাংবাদিক নেতা ও সংগঠক

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১০ মে, ২০২১
  • ৪৯৩ বার

ভাইয়ের জন্য পান্জাবী আর
আমার জন্য জামা।
না আনিলে আব্বু তোমার
করবো নাকো ক্ষমা।
অপর দিকে গিন্নির আবার
হরেক রকম বায়না।
যে করে হোক এবার তাকে
দিতে হবে গহনা।
নিজের জন্য চিন্তা নাই
ছেড়া হলেও চলে।
সুখ পাখিটা আটকে গেছে
দুখের কারেন্ট জ্বালে।
তিলে তিলে করছে জমা
ঈদের জন্য কিছু।
বিদায় ঘন্টা চলছে যেনো
তারি পিছু পিছু।
ছেলে মেয়ে করছে ফোন
আব্বু আইবা কবে।
তোমায় নিয়ে ঈদ আনন্দ
অনেক মজা হবে।
বউয়ের জন্য গহনা কিনে
আরতো টাকা নাই।
চিন্তা এবার একটাই শুধু
কোথায় টাকা পাই।
অনেক কষ্টে বাচ্চাদেরই
পোষাক কেনা হলো।
সর্বনাশা ট্রাক তাকে
বাঁচতে নাহি দিলো।
তবুও ছাড়েনি সে
পোষাকেরই ব্যাগটা।
চাপা দিয়ে চলে গেছে
দুরপাল্লারই ট্রাকটা।
কাপড় দিয়ে ঢেকে যখন
লাশটা বাড়ি নিলো।
গহনা পোষাক সবি আছে
তাকে নাহি পেলো।
খাটে সোয়ানো নাকে তুলা
বাড়ির আঙিনায় রাখে।
সন্তানেরা কাঁদছে জোরে
আব্বু বলবো কাকে।
লাগবেনা আর জামা কাপড়
ঈদের দরকার নাই।
আব্বু তুমি কথা বলো
আর কিছু না চাই।
গরিবের ঈদ আনন্দ
এমনি ভাবেই হয়।
রক্ষা করো ওগো দয়াল
প্রভু দয়াময়।।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net