1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
গাইবান্ধায় এক টাকার বাজারের ঈদ উপহার - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
আলেমগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণেই জুলাই আন্দোলন সফল হয় : আল্লামা শেখ আহমদ জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে কোম্পানীগঞ্জে ১১ দলীয় ঐক্য জোটের গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত  কোম্পানীগঞ্জে জুলাই গনঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও বিশেষ মোনাজাত  “স্পেশাল ট্রাইব্যুনালে জুলাই গণহত্যার বিচার করেন, জনগণ আপনাদের ছাড়বে না: সাক্কু ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবসের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতাল আমিলাইষে ফ্রি চিকিৎসা ক্যাম্পে ২ হাজার রোগীকে সেবা, বিনামূল্যে ওষুধ বিতরণ চন্দনাইশ থানা পুলিশের অভিযানে ৩ আসামী গ্রেফতার শহীদ মজিদের প্রতি শ্রদ্ধাঞ্জলির মধ্যে দিয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন নবীনগরে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও চারা বিতরণ মাগুরায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে প্রেসক্লাবে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

গাইবান্ধায় এক টাকার বাজারের ঈদ উপহার

আনোয়ার হোসেন শামীম গাইবান্ধা প্রতিনিধি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১২ মে, ২০২১
  • ২৩৩ বার

করোনা পরিস্থিতিতে জরুরীভাবে ঈদ উপহার হিসেবে গাইবান্ধায় এক টাকার বিনিময়ে ২০০ দুস্থ অসহায় পরিবার পেলো মুরগী, সেমাই, সুজি, দুধ, চিনি, লবণ, পেঁয়াজ, মরিচ, আলু, পটল, মিষ্টি কুমড়া ও ডাল। বুধবার দুপুরে বিভিন্ন বিশ^বিদ্যালয়ে অধ্যয়নরত গাইবান্ধার শিক্ষার্থীদের স্বেচ্ছাসেবী সংগঠন ‘আমাদের গাইবান্ধা’ এর সহযোগিতায় গাইবান্ধা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয় মাঠে এসব বাজার সামগ্রী বিতরণ করা হয়। বাজারের উদ্বোধন করেন, জেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান সরকার আতা।

আমাদের গাইবান্ধা এর সভাপতি মো. সায়হাম রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য শাহজাহান খান আবু, ফুলছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান জিএম সেলিম পারভেজ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুশান্ত কুমার দেবনাথ,বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির বেসরকারী বিশ্ববিদ্যালয় বিষয়ক উপ-সম্পাদক খন্দকার নুর কুতুবুল আলম তুষার,আমাদের গাইবান্ধা সংগঠনের সাধারণ সম্পাদক মুসাভিভর রহমান খান অন্যন্যরা।

উল্লেখ্য, সংগঠনের সাধারণ সম্পাদক মুসাভিভর রহমান খান জানান, গ্লোবাল ভিলেজ থিউরি অনুযায়ী ছোট্ট একটি গ্রাম পরিণত করার প্রত্যয়ে ২০১৪ সালে সংগঠনটির যাত্রা শুরু করা হয়। ২০ জন শিক্ষার্থীর মাধ্যমে সংগঠনের কার্যক্রম শুরু হয়ে বর্তমানে ৫৪ হাজার সদস্যের মাধ্যমে কার্যক্রম পরিচালিত হচ্ছে। করোনা পরিস্থিতিতে জনগণকে সচেতন করা, কয়েক দফা ত্রাণ বিতরণ, অসহায়দের রক্ত যোগান, ধর্ষণ প্রতিরোধসহ সামাজিক বিভিন্ন ইস্যুতে সচেতনতাকরণ, তরুণ সমাজের মেধা বিকাশে সহযোগিতা কার্যক্রম এই সংগঠনের আওতায় অব্যাহত রয়েছে। এছাড়া করোনা পরিস্থিতিতে জনগণের মধ্যে প্রতিদিন ইফতার কার্যক্রম পরিচালিত হচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net