1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
গাইবান্ধায় সাংবাদিক হেনস্তার প্রতিবাদ ও মুক্তির দাবিতে মানববন্ধন - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
‘দৌড়ান সুস্থতার জন্য, এগিয়ে চলুন বিজয়ের পথে’—স্লোগানে রামগড়ে ম্যারাথনে অংশ নিলেন তিন শতাধিক দৌড়বিদ মাগুরায় লোডশেডিংয়ের গরম থেকে বাঁচতে মসজিদের ছাদে উঠে বিদ্যুৎস্পৃষ্টে মুয়াজ্জিনের মৃত্যু! রুপনগর প্রেসক্লাবের সদস্য মোঃ রুহুল আমিন এর মমতাময়ী মায়ের মৃত্যু প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো জিই হেলথকেয়ারের ‘হেলথ এক্সপ্রেস’ চালু নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটের স্মারকলিপি প্রদান হাটহাজারী মাদরাসা ছাত্র আরিফুল ইসলামের আকস্মিক মৃত্যু : মাগফিরাত কামনায় জামেয়ার মহাপরিচালক আলেমগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণেই জুলাই আন্দোলন সফল হয় : আল্লামা শেখ আহমদ জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে কোম্পানীগঞ্জে ১১ দলীয় ঐক্য জোটের গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত  কোম্পানীগঞ্জে জুলাই গনঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও বিশেষ মোনাজাত  “স্পেশাল ট্রাইব্যুনালে জুলাই গণহত্যার বিচার করেন, জনগণ আপনাদের ছাড়বে না: সাক্কু

গাইবান্ধায় সাংবাদিক হেনস্তার প্রতিবাদ ও মুক্তির দাবিতে মানববন্ধন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৮ মে, ২০২১
  • ২৪২ বার

আনোয়ার হোসেন শামীম, গাইবান্ধা:
প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তার প্রতিবাদ ও তার মুক্তির দাবিতে আজ মঙ্গলবার বিকেলে গাইবান্ধা শহরের আসাদুজ্জামান মার্কেটের সামনে মানববন্ধন রচিত হয়। বিকেল চারটা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত এই কর্মসুচি পালন করে গাইবান্ধা প্রথম আলো বন্ধুসভা। এতে বন্ধুসভার সদস্যরা ছাড়াও শতাধিক ব্যবসায়ী শিক্ষক ছাত্রছাত্রী সংস্কৃতি ও সমাজকর্মীরা উপস্থিত ছিলেন।

মানববন্ধন চলাকালে বক্তব্য দেন, প্রবীণ সাংবাদিক গোবিন্দলাল দাস, দীপক কুমার পাল, তাজুল ইসলাম, শাহ আলম ও আফরোজা লুনা, জেলা বারের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, গাইবান্ধা সম্মেলিত সাংস্কৃতিক জোটের সভাপতি আলমগীর কবির, বেসরকারি সংগঠন অবলম্বনের নির্বাহী পরিচালক প্রবীর চক্রবর্তী, জেলা সিপিবির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, গাইবান্ধা বন্ধুসভার সভাপতি মেহেদী হাসান সরকার, সাধারণ সম্পাদক মিল্লাত হোসাইন, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান সদস্য অনুপা তালুকদার প্রথম আলোর প্রতিনিধি শাহাবুল শাহীন প্রমুখ।

বক্তারা সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তার প্রতিবাদ ও নিন্দা জানিয়ে বলেন, স্বাস্থ্য বিভাগের অন্যায় ঢাকতে গিয়ে সাংবাদিক রোজিনাকে পরিকল্পিতভাবে আটকে রেখে হেনস্তা করা হয়। তিনি অসুস্থ হলেও তাকে হাসপাতালে না নিয়ে থানায় নেওয়া হয়। দু:খের বিষয় যারা দুর্নীতির বিরুদ্ধে সংবাদ প্রকাশ করেন, দুর্নীতির রোষানলে তারাই এখন তাই দুর্নীতির বিরুদ্ধে সাংবাদিকদের প্রতিরোধ গড়ে তুলতে হবে। এই ঘটনার বিচার বিভাগীয় তদন্ত জোর দাবি জানান।

এছাড়াও গাইবান্ধার ফুলছড়ি উপজেলার দৈনিক আমাদের নতুন সময়ের প্রতিনিধি মেহেদী বাবু বিরুদ্ধে কঞ্চিপাড়া ইউনিয়নের চেয়ারম্যান লিটন মিয়া কর্তৃক মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবি জানান বক্তারা।

অবিলম্বে প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামসহ সকলদের মিথ্যা মামলা প্রত্যহারসহ বন্দী সাংবাদিকদের নি:শর্ত মুক্তির দাবি জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net