1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
গাজীপুর ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন তাঁতীলীগ নেতা জালাল খান - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
গাইবান্ধা এলজিইডি প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পাঁচশো চারর রোপন  সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার কক্সবাজারে ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রামে এমপি কাজল: বিজ্ঞান ও প্রযুক্তিবান্ধব শিক্ষা ব্যবস্থার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার  ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী ক্যামব্রিজ ইসলামিক স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মাদক সেবনের অভিযোগে ভাঙ্গুড়ায় যুবকের এক বছরের কারাদণ্ড হাসপাতালের অষ্টম তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যা মাগুরার শ্রীপুরে বিজ্ঞান মেলা ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত নবীনগরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত বাবার স্মৃতি বিজড়িত পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর

গাজীপুর ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন তাঁতীলীগ নেতা জালাল খান

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১২ মে, ২০২১
  • ২৫৪ বার

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি :
হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার ১নং গাজীপুর ইউনিয়নের সর্বস্থরের জনগনসহ উপজেলা ও জেলাবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন গাজীপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী গাজীপুর ইউনিয়ন তাঁতীলীগের সংগ্রামী সভাপতি মোঃ জালাল উদ্দিন খান।

জালাল উদ্দিন খান বলেন, ঈদ মানে খুশি, ঈদ মানেই আনন্দ, এ কথা সবারই জানা! কিন্তু এবারের ঈদে আনন্দ-খুশির চেয়েও নিজেকে নিরাপদে রাখাই বড় চ্যালেঞ্জ। আমার প্রিয় ১নং গাজীপুর ইউনিয়নবাসীকে এই করোনা ভাইরাস মহামারির মধ্যে আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন।

আপনারা সকলে জানেন, বর্তমানে করোনা ভাইরাসের কারণে আমরা সকলে আতঙ্কিত। ভারতসহ গোটা পৃথিবীর মানুষ আজ শঙ্কিত হয়ে পড়ছে।
তারা জানে না” কে কখন রেহাই পাবে, এই মরণব্যাধি কভিড-১৯ থেকে। করোনা ভাইরাসের ঝুঁকির মধ্যে যে সকল ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক, জনপ্রতিনিধি ও পুলিশগন নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে, তাদের প্রতি রইল ভালোবাসা ও শ্রদ্ধা।

দেশবাসী সহ আমার প্রিয় ১নং গাজীপুর ইউনিয়নের সাধারন জনগন প্রতি বছরের ন্যায় এ বছর হয়তো ধুমধামের সাথে ঈদ-উল-ফিতরের উৎসব পালন করতে পারবে না। এজন্য মন খারাপের কিছুই নেই। সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি, আল্লাহ যেন সকলকে সুস্থ-সুন্দর জীবন-যাপন করার সামর্থ্য দেন, আমিন। মনে রাখবেন আমরা ঈদের সময় কেউ অযথা বাহিরে ঘোরাফেরা করবো না। কারণ আমাদের চার-পাশে আজ করোনা রোগী থাকতে পারে। তাই আমাদের সকলকে স্বাস্থ্যবিধি ও সামাজিক দুরত্ব বজায় রাখতে হবে। বাইরে বের হলে অবশ্যই আমরা মাস্ক পরিধান করবো, প্রয়োজনে পিপিই পরিধান করবো এবং সাবান দিয়ে হাত ধৌত করব।

পরিশেষে সমাজের অর্থবিত্ত ব্যক্তিদের কাছে বিনীতভাবে অনুরোধ জানাই, এই করোনা ভাইরাসের মধ্যে অনেক নিম্ন মধ্যবিত্ত ও অসচ্ছল পরিবার আছে, যারা সেমাই, চিনি ক্রয় করতে হিমশিম খাবে। এ ধরনের লোকগুলোর প্রতি যত্নবান থাকবেন।
মনে রাখবেন আপনার প্রতিবেশীরা যেন, তাদের হক থেকে বঞ্চিত না হয়। সেই দিকে খেয়াল রাখবেন। সবাই আমার ১নং গাজীপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণ ও আমার পরিবারের সদস্যদের জন্য দোয়া করবেন। সকলের দীর্ঘায়ু কামনা করছি, এছাড়া আমি জেলার চুনারুঘাট উপজেলাসহ দেশবাসীকে আগাম ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ★ঈদ মোবারক★

শুভেচ্ছান্ত:
মোঃ জালাল উদ্দিন খান
সভাপতিঃ ১নং গাজীপুর ইউনিয়ন তাঁতীলীগ।
সাধারণ সম্পাদকঃ আাসামপাড়া বাজার পরিচালনা কমিটি

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net