মো. আবদুস সবুর, চট্টগ্রাম:
চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক মন্ত্রী আলহাজ্ব জাফরুল ইসলাম চৌধুরী বলেছেন, প্রকৃত আলেম-ওলামারা হচ্ছেন নবী ও রাসুলগণের ওয়ারিশ। এই পৃথিবী যতদিন থাকবে ততদিন আলেমরাই মহান আল্লাহ এবং তার রাসুলের বিধিবিধান দুনিয়াতে প্রচার প্রাসার করবে। যার মাধ্যমে সাধারণ মানুষ ইসলামী শরীয়ার জ্ঞান হাসিল করে তাদের জীবন যাপন করবে। বর্তমানে দেশে আলেম ওলামাদের নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে। তাই আলেম-লামাদের সম্মান রক্ষায় আমাদের সর্বোচ্চ সজাগ দৃষ্টি রাখতে হবে।
জনাব জাফরুল ইসলাম চৌধুরী গত বৃহস্পতিবার বাদে আসর চট্টগ্রাম দক্ষিণ জেলা ওলামাদলের উদ্যোগে আয়োজিত আলেম-ওলামাদের সম্মানে ঈদ উপহার বিতরণ ও বেগম জিয়ার সুস্থতা কামনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে উপরোক্ত বক্তব রাখেন, এসময় জনাব জাফরুল ইসলাম চৌধুরী আলেমদের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের কাছ থেকে সর্বোচ্চ সতর্ক থাকার আহবান জানান।
চট্টগ্রাম দক্ষিণ জেলা ওলামাদলের সভাপতি হাফেজ মাওলানা মুহাম্মদ ফোরকানের সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিল ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন বাঁশখালী উপজেলা বিএনপির আহ্বায়ক সাবেক চেয়ারম্যান মাস্টার লোকমান, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এডভোকেট কাসেম চৌধুরী, মুক্তিযুদ্ধা মোস্তাফিজুর রহমান চৌধুরী, বাঁশখালী উপজেলা বিএনপির সদস্য সচিব সাবেক চেয়ারম্যান রেজাউল হক চৌধুরী, বিএনপি নেতা মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা, এডভোকেট লায়ন শওকত ওসমান চৌধুরী, জাহেদুল হক, জেলা ছাত্রদলের সভাপতি শহিদুল আলম শহিদ, জেলা ওলামাদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক ক্বারী হাফেজ আবদুল করিম, যুগ্ম-আহ্বায়ক নোমান ফারুকী, হাফেজ মাওলানা জাবের হোসেন, মাওলানা তৌহিদুল ইসলাম, মাওলানা মোহাম্মদ আলী, বাঁশখালী পৌরসভা ছাত্রদল নেতা আবদুস সবুর, জেলা ওলামাদলের সদস্য মাওলানা মোহাম্মদ উল্লাহ, মুফতি এম. এ ছগীর, মাওলানা ফোরকান, মাওলানা শামসুল ইসলাম, মাওলানা মুহাম্মদ সত্তার, মাওলানা জালাল উদ্দিন, মাওলানা বোরহান উদ্দিন প্রমূখ।
ঈদ উপহার বিতরণ ও দোয়া মাহফিল শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনাসহ সৃষ্ট বৈশ্বিক মহামারী হতে দেশবাসীকে রক্ষায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন জেলা ওলামাদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ক্বারী হাফেজ আবদুল করিম।