1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চাকরি পুনর্বহালের দাবিতে স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল কোম্পানির শ্রমিকদের মানববন্ধন - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৩ জুন ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
হাসপাতালের অষ্টম তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যা মাগুরার শ্রীপুরে বিজ্ঞান মেলা ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত নবীনগরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত বাবার স্মৃতি বিজড়িত পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর এটি কোনো দল বা গোষ্ঠীর বাজেট নয়, দেশের সব মানুষের জন্য : অর্থমন্ত্রী মাগুরার শ্রীপুরে পুলিশ সুপার কাপ সম্প্রীতির ফুটবল ম্যাচ অনুষ্ঠিত  পুরস্কার হিসেবে বৃক্ষ পেয়ে মহাখুশি জিনিয়াস আইডিয়াল স্কুলের আড়াইশো শিক্ষার্থী  ঈদগাঁওয়ে বিপুল পরিমাণ ইয়াবা,ব্যবহৃত মিনি টমটমসহ গ্রেপ্তার-৩ বিশ্বকাপ ফুটবল উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন প্রধানমন্ত্রীর বাংলাদেশকে এগিয়ে নিতে শিক্ষাই হবে প্রধান চালিকাশক্তি: শিক্ষামন্ত্রী

চাকরি পুনর্বহালের দাবিতে স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল কোম্পানির শ্রমিকদের মানববন্ধন

চট্টগ্রাম প্রতিনিধি :

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ৫ মে, ২০২১
  • ২৩৩ বার

বিনা নোটিশে চাকরিচ্যুত করার প্রতিবাদে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছে স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল কোম্পানি লিমিটেডের শ্রমিক-কর্মচারীরা। ৪ মে মঙ্গলবার সকালে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের অধীনস্থ এ প্রতিষ্ঠানের অস্থায়ী ১০৪ জন শ্রমিক কর্মচারীরা করোনাকালীন ও রমজান মাসের এসময়ে চাকরিচ্যুত করার প্রতিবাদে বিস্ময় প্রকাশ করে বলেন, স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল কোম্পানির শ্রমিকদের কারো কারো চাকরির বয়স ছয় থেকে আট বছর। কোন প্রকার ক্ষতিপূরণ ছাড়াই শ্রমিকদের চাকরীচ্যুত করা হয়েছে। যা খুবই দুঃখজনক।

একদিকে করোনার থাবা অন্যদিকে সামনে ঈদের আগে কোম্পানির এমন হটকারী সিদ্ধান্ত মেনে নেওয়া যায় না। চাকরি হারিয়ে আমরা এখন চোখে অন্ধকার দেখছি। কর্মহীন হয়ে পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছি।
বক্তারা অবিলম্বে তাদেরকে চাকরিতে পুনর্বহালের জোর দাবি জানান। এসময় বক্তব্য রাখেন মেকানিকাল ফিটার মীর আহম্মেদ, নিরাপত্তা প্রহরী সাইফুল ইসলাম, অপারেটর আকবর, বয়লার অপারেটর জাহাঙ্গীর, নিরাপত্তা প্রহরী মো. মনির প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net