ঢাকা   ১০:৪৮:২৭ এএম, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
সাড়ে তিন হাত বাঁশের লাঠি থেকে স্বাধীনতার সংগ্রাম: বাঙালির আত্মমর্যাদা ও আধিপত্যবিরোধী চেতনার ইতিহাস কাউন্সিলর প্রার্থী ফয়সাল আহমেদ রুবেলের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ, সুষ্ঠু তদন্ত দাবি সাতকানিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৬ প্রতিষ্ঠানকে জরিমানা, সিলগালা ৫ সাতকানিয়ায় চার দিন ধরে নিখোঁজ কুবি শিক্ষার্থীর মা, সন্ধান চায় পরিবার শোক সংবাদ চন্দনাইশে আ.লীগের নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির প্রস্তুতি সভায় জসিম উদ্দিন আহমেদ এমপি নৈরাজ্যকারী, অগ্নিসন্ত্রাসীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান মাগুরার শ্রীপুরে তিনদিন ব্যাপী জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত ধানমন্ডিতে ‘মোরগ পোলাও খাইয়ে’ সোনার দোকান ফাঁকা শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর কর্ণফুলীতে জিপিএ-৫ প্রাপ্ত ৬৫ শিক্ষার্থীকে প্রেসক্লাবের সংবর্ধনা

চিকিৎসার জন্য নিয়ে আসা দুইদিন বয়সী এক নবজাতক চুরির

নিজস্ব প্রতিবেদক

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ৯ মে, ২০২১
  • ২৬২ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা দুইদিন বয়সী এক ছেলে নবজাতক চুরির ঘটনা ঘটেছে। রোববার (০৯ মে) বেলা ১১টার দিকে এই চুরির ঘটনা ঘটেছে।

নরসিংদী সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) আতাউর রহমান ও নরসিংদী সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) আমিরুল হক শামীম এ তথ্য নিশ্চিত করেছেন। চুরি হওয়া নবজাতক নরসিংদী সদর উপজেলার মহিষাশুড়া ইউনিয়নের চান্দেরপাড়া এলাকার প্রসূতি সুমাইয়া আক্তারের ছেলে।

পরিবারের সদস্য ও পুলিশ জানায়, দুই দিন আগে নরসিংদী সদর হাসপাতাল সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে প্রসূতি সুমাইয়া আক্তারের সিজারিয়ান অস্ত্রোপচার করা হয়। এসময় এক ছেলে নবজাতকের জন্ম হয়। পরে ঠান্ডাজনিত সমস্যা দেখা দেয়ায় রোববার বেলা ১১টার দিকে ওই নবজাতককে চিকিৎসার জন্য নরসিংদী সদর হাসপাতালের ২য় তলায় বহি:বিভাগে নিয়ে আসেন নবজাতকের নানী পরিবানু।

এসময় হাসপাতালে রোগীর লম্বা সিরিয়াল থাকায় সিরিয়াল এগিয়ে আনার চেষ্টা করার জন্য নবজাতকের নানী পরিবানুকে পরামর্শ দেয় পাশে থাকা অজ্ঞাত এক নারী। এক পর্যায়ে নবজাতক নাতিকে অজ্ঞাত ওই নারীর কোলে দিয়ে সিরিয়ালের খবর নিতে সামনে এগিয়ে যান নবজাতকের নানী পরিবানু। এই সুযোগে কয়েক মিনিটের মধ্যেই ওই নবজাতককে নিয়ে উধাও হয়ে যায় অজ্ঞাত ওই নারী।

খবর পেয়ে নরসিংদী সদর মডেল থানা পুলিশ হাসপাতালে গিয়ে ঘটনাস্থল পরিদর্শন ও সিসিটিভি ফুটেজ দেখে নবজাতক চুরিতে অভিযুক্ত ওই নারীকে চিহ্নিত করার চেষ্টা চালাচ্ছেন।
নরসিংদী সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) আমিরুল হক শামীম বলেন, সদর হাসপাতালে নবজাতক চুরির মতো ন্যাক্কারজনক ঘটনা এই প্রথম। নবজাতককে উদ্ধার ও অভিযুক্ত ওই নারীকে চিহ্নিত করে গ্রেপ্তারের জন্য হাসপাতালের সিসিটিভি ক্যামেরা পর্যবেক্ষণ করছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি