1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চুনারুঘাট সীমান্তে আসামি ছিনতাইয়ের অভিযোগে ৭ জন গ্রেফতার - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
আলেমগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণেই জুলাই আন্দোলন সফল হয় : আল্লামা শেখ আহমদ জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে কোম্পানীগঞ্জে ১১ দলীয় ঐক্য জোটের গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত  কোম্পানীগঞ্জে জুলাই গনঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও বিশেষ মোনাজাত  “স্পেশাল ট্রাইব্যুনালে জুলাই গণহত্যার বিচার করেন, জনগণ আপনাদের ছাড়বে না: সাক্কু ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবসের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতাল আমিলাইষে ফ্রি চিকিৎসা ক্যাম্পে ২ হাজার রোগীকে সেবা, বিনামূল্যে ওষুধ বিতরণ চন্দনাইশ থানা পুলিশের অভিযানে ৩ আসামী গ্রেফতার শহীদ মজিদের প্রতি শ্রদ্ধাঞ্জলির মধ্যে দিয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন নবীনগরে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও চারা বিতরণ মাগুরায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে প্রেসক্লাবে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

চুনারুঘাট সীমান্তে আসামি ছিনতাইয়ের অভিযোগে ৭ জন গ্রেফতার

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি।।

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৬ মে, ২০২১
  • ৪৩৮ বার

মাদক মামলার পলাতক আসামি মাদক সম্রাট শিপন মিয়াকে গ্রেপ্তার করতে যাওয়া ৪ পুলিশকে তালাবদ্ধ ও পুলিশের সাথে ধস্তাধস্তি করে আসামি ছিনিয়ে নিয়ে যাওয়ার অভিযোগে নারীসহ ৭ জনকে
গ্রেফতার করেছে চুনারুঘাট থানা পুলিশ।

বৃহস্পতিবার (৬ মে) দুপুর ২ টায় চুনারুঘাট উপজেলার সীমান্ত ঘেষা চিমটিবিলখাস নামক স্থান থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আাসামীরা হলো, চিমটিবিলখাস গ্রামের মৃত করিম আলীর ২ পুত্র মামদ আলী (৫৫) ও ইমান আলী (৬০), শিপনের ২ স্ত্রী জেসমিন আক্তার (২৩) ও হেনা আক্তার ( ২০), একই পাড়ার রফিকুল ইসলাম (৩২), নাজমা আক্তার (২৫) ও রোজিনা আক্তার (৪৫)।

এর আগে বুধবার (৫ মে) রাত সাড়ে নয়টার দিকে মাদক মামলার পলাতক আসামি মামদ আলীর পুত্র শিপন মিয়া (৩২) কে গ্রেফতার করার সময় শিপন মিয়ার স্বজনরা চুনারুঘাট থানার এসআই আশিকুর রহমান ও তার তিন সঙ্গীকে ঘরে তালাবদ্ধ করে রাখে। ধস্তাধস্তি করে ছিনিয়ে নিয়ে যায় আসামি শিপনকে। এতে আহত হন পাপ্পু গোয়ালা, সুমন মিয়া, উসমান গনি সহ পুলিশের তিন সদস্য।

পরে চুনারুঘাট থানার ওসি মোঃ আলী আশরাফ ও ওসি (তদন্ত) চম্পক দাম পুলিশ ফোর্স নিয়ে তাদেরকে উদ্ধার করে চিকিৎসা করান।

এ ঘটনায় চুনারুঘাট থানার এসআই আশিকুর রহমান বাদী হয়ে এসাল্ট মামলা দায়ের করেন।

বৃহস্পতিবার (৬ মে) দুপুরে চুনারুঘাট থানার এসআই এ,আই,কে সম্রাটের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে উল্লেখিতদের গ্রেফতার করেন। তবে শিপন পলাতক রয়েছে। শিপন মাদক মামলার পলাতক আসামি।

এলাকায় তার বিরুদ্ধে হুমকি-ধমকি, চাঁদাবাজি, নিরীহদের মারধর, মিথ্যা মামলা দিয়ে হয়রানি সহ নানান অপকর্মের অভিযোগ রয়েছে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত গ্রেফতারকৃতদের জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানান চুনারুঘাট থানার ওসি মোঃ আলী আশরাফ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net