1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চুরি হওয়া নবজাতককে ১৪ ঘন্টা পর উদ্ধার পরে সংবাদ সম্মেলন - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
চন্দনাইশ থানা পুলিশের অভিযানে গ্রেফতার ৪ বঙ্গভবনে কার্যক্রম শুরু ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির বাংলাদেশ-চীন অর্থনৈতিক সম্পর্ক সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : মীর হেলাল চন্দনাইশে কারিতাস বাংলাদেশের পক্ষ থেকে ১,২৮০ বন্যার্ত পরিবার পেল নগদ সহায়তা, হাইজিন কিট ও ত্রাণ” চন্দনাইশের বরমায় ৩ হাজার ৫০০ বন্যাদুর্গত পরিবারের মাঝে আবদুর রহিম চৌধুরী ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ জুলাই-আগস্টের শহীদদের স্মরণে ছাত্রদলের দোয়া মাহফিল আল-মুঈন ত্রাণ তহবিল কর্তৃক বন্যাদুর্গতদের নগদ অর্থ বিতরণ কিশোরগঞ্জে ৭ম শ্রেণীর স্কুলছাত্রী অপহরণ, সপ্তাহ পরেও হয়নি উদ্ধার মাগুরায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা  শুরু শিক্ষা মন্ত্রণালয়ের ২২ কম্পিউটারের হার্ডডিস্ক উধাও, থানায় অভিযোগ

চুরি হওয়া নবজাতককে ১৪ ঘন্টা পর উদ্ধার পরে সংবাদ সম্মেলন

সফিকুল ইসলাম রিপন ঃ নরসিংদী

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১০ মে, ২০২১
  • ২৬৫ বার

নরসিংদী সদর হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতককে ১৪ ঘন্টাপর উদ্ধার করলেন নরসিংদী সদর থানা পুলিশ। পরে সংবাদ সম্মেলন করলেন অতিরিক্ত পুলিশ সুপার অপরাধ মোহাম্মদ রাসেল শেখ

সোমবার (১০ মে) রাত বারটার দিকে নরসিংদী সদর উপজেলা ব্রাহ্মন্দী এলাকা থেকে নবজাতকটিকে উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নরসিংদী সদর মডেল থানার ওসি বিপ্লব কুমার দত্ত চৌধুরী।
পুলিশ সূত্রে জানা যায়, রোববার (৯ মে) সকালে সদর হাসপাতালের দ্বিতল ভবনে নানী তার নাতীকে পাশে থাকা এক মহিলার কাছে রেখে ভিতরে ডাক্তারের অবস্থান দেখতে যায় ফিরে এসে দেখে ঐ মহিলা নবজাতককে নিয়ে পালিয়ে গেছে।

এরপরই বিষয়টি নিয়ে চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়। চুরির পরেই হাসপাতালের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে মাঠে নামেন সদর থানা পুলিশ পুলিশ।

এর মধ্যে দুপুরে চুরি হওয়া নবজাতকের নানি থানায় একটি অভিযোগ করেন। গোপন সংবাদের ভিত্তিতে তথ্য পেয়ে রাতেই ব্রাক্ষন্দীর একটি বাড়িতে রাত বারটায় অভিযান চালিয়ে নবজাতককে উদ্ধার করা হয়।

অভিযানে নেতৃত্ব দেওয়া কর্মকর্তা নরসিংদী মডেল থানার পরিদর্শক (তদন্ত) আতাউর রহমান বলেন, প্রযুক্তির সহায়তায় নবজাতককে উদ্ধার করা হয়েছে। সিসিটিভি ফুটেজ দেখে আমরা চুরি করা নারীকে শনাক্ত করেছি। সদরের পশ্চিম ব্রাহ্মন্দী এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে নবজাতককে উদ্ধার করি এবং তাকে মায়ের কোলে ফিরিয়ে দেই।

নরসিংদী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার দত্ত চৌধুরী বলেন, ওই নারী চুরি করে অন্য আরেকটি বাড়িতে রেখে যান নবজাতককে। সেখান থেকেই আমাদের একটি চৌকস টিম নবজাতকটিকে উদ্ধার করে।
তিনি বলেন, এখনো কাউকে গ্রেফতার দেখানো হয়নি। তবে যে নারীর কাছ থেকে নবজাতককে উদ্ধার করা হয়েছে, সেই নারীকে নজরদারিতে রাখা হয়েছে। এদিকে দুপুরে মডেল থানায় সংবাদ সম্মেলন করেন, এ সময়, অতিরিক্ত পুলিশ সুপার অপরাধ মোহাম্মদ রাসেল শেখ বলেন পুলিশ ফ্রেন্ডস এর মাধ্যমে সংবাদ পেয়ে আমরা বিষয়টিকে গুরুত্ব দিয়ে খোঁজ খবর নিয়ে নবজাতকটিকে কে উদ্ধার করতে সক্ষম হই তবে মূল আসামী এখনো ধরা ছোয়ায় বাহিরে আমরা তাকে গ্রেফতারের চেস্টা চালিয়ে যাচ্ছি যে মহিলা শিশুটিকে চুরি করে সে মাএ দুই হাজার টাকায় নবজাতকটিকে বিক্রি করে চলে যায়, যার কাছে শিশুটিকে বিক্রি করে সে তার পূর্বের পরিচিত ছিল বলে যানাযায়,

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net