1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে “মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির” উদ্যোগে ঈদ উপহার বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৪ জুন ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কক্সবাজারে ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রামে এমপি কাজল: বিজ্ঞান ও প্রযুক্তিবান্ধব শিক্ষা ব্যবস্থার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার  ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী ক্যামব্রিজ ইসলামিক স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মাদক সেবনের অভিযোগে ভাঙ্গুড়ায় যুবকের এক বছরের কারাদণ্ড হাসপাতালের অষ্টম তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যা মাগুরার শ্রীপুরে বিজ্ঞান মেলা ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত নবীনগরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত বাবার স্মৃতি বিজড়িত পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর এটি কোনো দল বা গোষ্ঠীর বাজেট নয়, দেশের সব মানুষের জন্য : অর্থমন্ত্রী মাগুরার শ্রীপুরে পুলিশ সুপার কাপ সম্প্রীতির ফুটবল ম্যাচ অনুষ্ঠিত 

চৌদ্দগ্রামে “মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির” উদ্যোগে ঈদ উপহার বিতরণ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৩ মে, ২০২১
  • ২৫২ বার

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির উদ্যোগে হত-দরিদ্র, অসহায় ও কর্মহীন পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। উপহার সামগ্রীর মাঝে ছিল তেল, চাল, সেমাই, চিনি, নুডলস, কিসমিস, বাদাম সহ নিত্য প্রয়োজনীয় ঈদ সামগ্রী।

বৃহস্পতিবার (১৩ মে) বিকেলে পুলিশ ফাঁড়ি প্রাঙ্গণে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। মিয়া বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো: আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা হাইওয়ে পলিশের ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোল্লা মোহাম্মদ শাহিন।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হাইওয়ে কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল কাদের, সদস্য জসিম উদ্দিন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

জানা গেছে, “মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ি” স্থানীয় লোকজনের সহযোগিতা নিয়ে সমাজের অবহেলিত, অসহায়দের জনকল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। পাশাপাশি এলাকার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও উন্নয়ন কর্মকাণ্ডে ব্যপক ভূমিকা পালন করে আসছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net