ঢাকা   ১০:৪৫:৫৮ এএম, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
সচিবালয়ের পাশে মেট্রো স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ নোয়াখালীর কোম্পানীগঞ্জে হাসপাতাল থেকে ১৯ বছর বয়সী তরুণীর মরদেহ উদ্ধার  সুইডেনের সঙ্গে গবেষণা সহযোগিতা জোরদারে পবিপ্রবির প্রতি আগ্রহ প্রকাশ -শহিদুজ্জামান কাঁকনের লাকসামে বিএনপির মতবিনিময় সভা  টুঙ্গিপাড়ায় হামলার ঘটনায় ৫০০৮ জনের বিরুদ্ধে বিজিবির মামলা শিশু-কিশোরদের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতার বার্তা প্রধানমন্ত্রীর মাগুরায় শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সর্বোচ্চ ইউজার ফি জমা নোয়াখালী জাতীয় যুবশক্তির জেলা কমিটি অনুমোদন :আহ্বায়ক খালেদ,সদস্য সচিব ইয়াছিন জুমার দিনে মুমিনের বিশেষ ৪ আমল ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন

ট্রাকের ধাক্কায় ২ জন নিহত আহত-১

লাভলু শেখ, স্টাফ রিপোর্টার লালমনিরহাট

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ৫ মে, ২০২১
  • ২৪৪ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ট্রাকের ধাক্কায় ২জন নিহত হয়েছে। বুধবার ৫ মে সকাল ৮টার দিকে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের বুড়িমারী ঘুন্টি এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।
নিহতরা হলোঃপাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের উফারমারা রহমতপাড়া এলাকার আকবর আলী (৬০) ও একাই এলাকার নজরুল ইসলামের ছেলে যাদু মিয়া (৩৫) বলে জানাগেছে। একই এলাকার আহত রাশেদুল ইসলামকে রংপুর মেডিক্যাল কলেজ (রমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নিহত ২ জন ব্যাটারিচালিত ভ্যানে বেলতলী থেকে বুড়িমারীর দিকে যাচ্ছিলেন। সে সময় বুড়িমারী স্থলবন্দর থেকে আসা পাথরবোঝাই একটি ট্রাক সামনে থেকে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মোহন্ত জানান, এই দুর্ঘটনায় ভ্যানচালক আহত হয়েছে। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘুম চোখে নিয়ে ট্রাক চালানোর কারণে এই দুর্ঘটনা ঘটেছে। এ ঘটনায় নিহত ব্যক্তিদের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পুলিশ ট্রাকটি জব্দ করেছে। তবে চালক ও তার সহকারী (হেলপার) পালিয়ে গেছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি