1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ডাঃ জিন্নাত আলী সভাপতি নুর আলম সম্পাদক নির্বাচিত ঃ পাড়াতলী ইউনিয়ন শাখার কমিটি গঠন। - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
রেনেসাঁর দুই বছর মেয়াদি কার্যনির্বাহী পরিষদ ঘোষণা ৪ আগস্ট ২০২৪,বা ৩৫ জুলাই!!! যে স্মৃতি কোনো দিন ভোলার নয়! মাগুরায় জাতীয় মৎস্য পক্ষ পালনে প্রস্তুুতিমূলক সভা অনুষ্ঠিত নবীনগরে অনাবাদি জমিতে আউশ আবাদে নতুন সম্ভাবনা চব্বিশের গণঅভ্যুত্থান: মানবতাবিরোধী অপরাধে ১৬ জনের মৃত্যুদণ্ড, ১১ জনের যাবজ্জীবন পাহাড়িদের জীবনমান উন্নয়নে বাস্তবভিত্তিক কার্যকর উদ্যোগ নেয়ার আহবান পার্বত্য প্রতিমন্ত্রীর খাগড়াছড়ির রামগড়ে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর আটক ভাঙ্গুড়ায় অষ্টমনিষা ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত, নির্বাচিতদের নাম ঘোষণা মাগুরায় গলায় ফাঁস এবং আগুনে দগ্ধ হয়ে শিবলু খান (৪৫) ১ জনের মৃত্যু  মাগুরায় ২৪-এর শহীদদের স্মরণে ‘গানে গানে জুলাই’ সংগীতানুষ্ঠান

ডাঃ জিন্নাত আলী সভাপতি নুর আলম সম্পাদক নির্বাচিত ঃ পাড়াতলী ইউনিয়ন শাখার কমিটি গঠন।

আবদুল আলী গুইমারা খাগড়াছড়ি।

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১ মে, ২০২১
  • ৪৫৭ বার

নরসিংদীর রায়পুরায় উপজেলার চরের ৬টি ইউনিয়ন নিয়ে গঠিত ঐক্যবদ্ধ চরাঞ্চল ছাত্র ও যুব কল্যাণ সংগঠনের পাড়াতলী ইউনিয়ন শাখার কমিটি গঠন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত (৩০ এপ্রিল) শুক্রবার বিকালে উপজেলার পাড়াতলী ইউনিয়নের মধ্যনগর বাজার মাদ্রাসায় আমির হোসেন আল হামজার সঞ্চালনায় অনুষ্ঠিত কমিটি গঠন সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতি হিসেবে বক্তব্য রাখেন সায়দাবাদ সবুজ ছায়া কিন্ডারগার্টেনের প্রতিষ্ঠাতা সভাপতি ও উক্ত সংগঠনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ফরহাদ হোসেন।

পরে তিনি সংগঠনের ৩৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন। কমিটিতে ডা. মোঃ জিন্নত আলী সভাপতি ও মোঃ নুর আলম আহমেদকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

এসময় বক্তব্য রাখেন, কমিটির আহবায়ক সদস্য মাওলানা বরকত উল্লাহ রশিদী, মাওলানা সাজেদুল্লাহ সায়েম, হাফেজ মাওলানা মাসুম বিল্লাহ ও মাওলানা সাব্বির রশিদ, শ্রীনগর ইউনিয়ন শাখা কমিটির সভাপতি আল আমিন ও সাধারণ সম্পাদক আরমান হোসাইন (সুজন)-সহ ইউনিয়ন থেকে আসা নেতৃবৃন্দ। এসময় বক্তারা বলেন ঐক্যবদ্ধ চরাঞ্চল ছাত্র ও যুব কল্যাণ সংগঠন একটি স্বেচ্ছাসেবী ও অরাজনৈতিক সংগঠন। এই সংগঠনের মূল প্রতিপাদ্য হচ্ছে সমজের অবহেলিত ও অসহায় মানুষদের সাহায্য সহযোগিতা করা এবং যারা এই সংগঠনের সাথে জড়িত থাকবেন সকলের নিজ দায়িত্বে সংগঠনের জন্য কাজ করে যাবেন।

বক্তারা বলেন, মোহাম্মদ আবু হানিফ ভাইকে প্রথমে ধন্যবাদ জানাচ্ছি, তিনি এই সংগঠনের জন্য প্রাণপণ চেষ্টা করে যাচ্ছেন এবং তার কারনেই আজকে এখানে আমরা একত্রিত হতে পেরেছি। এই সংগঠনটি উপজেলার চরাঞ্চলের ছয়টি ইউনিয়ন নিয়ে ঘটিত। ইতিমধ্যে শ্রীনগর ও পাড়াতলী ইউনিয়নের কমিটি ঘোষণা করা হয়েছে। পরে বাশঁগাড়ী, মির্জাচর, চানঁপুর ও চরমধুয়া এই চার ইউনিয়নের কমিটি দফায় দফায় ঘোষণা করা হবে।

তারা আরো বলেন এই সংগঠন চরান্চলের ৬টি ইউনিয়নের মানুষের মাঝে সেতু বন্ধনের মাধ্যমে চর এলাকার টেট্রাযুদ্ধসহ অসামাজিক কার্যকলাপে থেকে বিরত রাখতে সহযোগিতা করাসহ কয়েকটি মূল উদ্দেশ্য নিয়ে গঠিত।

সবশেষ দেশ ও মুসলিম জাতির কল্যাণ ও সংগঠনের সার্বিক সফলতা কামনা করে মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net