সফিকুল ইসলাম রিপন ঃ নরসিংদী
নরসিংদী জেলার সকল সাংবাদিকদের মধ্যে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ ও কল্যাণ তহবিলের চেক বিতরণ করা হয়েছে
মঙ্গলবার সকালে জেলার সকল উপজেলা ও জেলার সাংবাদিকদের জেলা প্রশাসকের সম্মেলন কার্যালয়ে প্রধান মন্ত্রির ত্রাণ ও কল্যাণ তহবিলের চেক বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দা ফারহানা কাউনাইন জেলা প্রশাসক নরসিংদী। এ সময় আরোও উপস্থিত, ছিলেন এডিএম কমল কুমার ঘোষ, নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি ও একুশে টিভির জেলা প্রতিনিধি মাখন দাস , মঞ্জিল এ মিল্লাত, বাবু নিবারণ রায়, সহ আরো অনেকে।
জানা যায়, মানবিক সহায়তা কর্মসূচির আওতায় (কোভিট-১৯/২০২১)
করোনা মোকাবেলায় আর্থিক সংকটে পরা ৫৯ জনকে দুইহাজার টাকা করে চেক প্রদান করা হয়।