1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নরসুন্দা নদী দখলমুক্ত করতে মানববন্ধন - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
আলেমগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণেই জুলাই আন্দোলন সফল হয় : আল্লামা শেখ আহমদ জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে কোম্পানীগঞ্জে ১১ দলীয় ঐক্য জোটের গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত  কোম্পানীগঞ্জে জুলাই গনঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও বিশেষ মোনাজাত  “স্পেশাল ট্রাইব্যুনালে জুলাই গণহত্যার বিচার করেন, জনগণ আপনাদের ছাড়বে না: সাক্কু ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবসের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতাল আমিলাইষে ফ্রি চিকিৎসা ক্যাম্পে ২ হাজার রোগীকে সেবা, বিনামূল্যে ওষুধ বিতরণ চন্দনাইশ থানা পুলিশের অভিযানে ৩ আসামী গ্রেফতার শহীদ মজিদের প্রতি শ্রদ্ধাঞ্জলির মধ্যে দিয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন নবীনগরে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও চারা বিতরণ মাগুরায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে প্রেসক্লাবে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নরসুন্দা নদী দখলমুক্ত করতে মানববন্ধন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৬ মে, ২০২১
  • ২৩৯ বার

তন্ময় আলমগীর, কিশোরগঞ্জ প্রতিনিধি:
কিশোরগঞ্জ শহরের প্রাণ খরস্রোতা নরসুন্দা নদী। সেই নদী এখন মৃতপ্রায়। স্থানীয় প্রভাবশালীদের অবৈধভাবে ভরাট আর জোরপূর্বক দখলে নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে এই নদী।

নদীর দুই পাশে গড়ে উঠছে বসতবাড়ি ও দোকানপাটসহ নানা স্থাপনা। এতে আটকে গেছে নদীর স্বাভাবিক প্রবাহমানতা। এমনকি নদীর মাঝখানে বাঁধ দিয়ে খনন করা হচ্ছে পুকুর।

সেই ভরাট হয়ে যাওয়া নরসুন্দা নদী দখলমুক্ত করে নাব্যতা ফিরিয়ে আনার দাবিতে আন্দোলন করছে ‘কাদিরজঙ্গল ইউনিয়ন মানবিক সংগঠন।’

শনিবার (১৫ মে) দুপুরে জেলার করিমগঞ্জ উপজেলার কাদিরজঙ্গল ইউনিয়নের দেওয়ানগঞ্জ বাজার এলাকায় অবৈধভাবে পুকুর খনন বন্ধের দাবিতে মানববন্ধনের আয়োজন করে স্বেচ্ছাসেবী এই সংগঠনটি।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, বছরের পর বছর প্রভাবশালীরা নদী গিলে খেলেও প্রশাসন তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না। এ অবস্থা চলতে থাকলে এক সময় নদীর অস্তিত্বই বিলীন হয়ে যাবে।

কর্মসূচি থেকে অবিলম্বে নদী অবৈধ দখলমুক্ত করে পুনরায় খনন করা হলে এলাকার মানুষকে নিয়ে কঠোর আন্দোলনে নামার ঘোষণা দেয়া হয়।

‘কাদির জঙ্গল ইউনিয়ন মানবিক সংগঠনের সভাপতি মাজহারুল ইসলাম সুজন, সাধারণ সম্পাদক আলতাফ হোসেন, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান ঝিনুক, সহ-সভাপতি আনোয়ার সিরাজী, উপদেষ্টা কামাল উদ্দিন, এস.এম সম্রাটসহ সংগঠনের অন্যান্য সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net