কে এম ইউছুফ ::
চট্টগ্রাম নগরীর শেরশাহ কলোনী ডা. মাজহারুল ইসলাম উচ্চ বিদ্যালয়ে নাছিম ইসলাম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পক্ষ থেকে ২০০ অসহায় ও দুস্থ মানুষের মাঝে ইফতার সামগ্রী ও ঈদ উপহার প্রদান করা হয়েছে।
আজ মঙ্গলবার (৪মে) ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং জালালাবাদ ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব সাহেদ ইকবাল বাবুর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ।
২নং জালালাবাদ ওয়ার্ড আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ নাজিম উদ্দিনের সঞ্চালনায় এতে চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের সদস্য মো. ঈসা, ওয়ার্ড আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি লোকমান হাকিম কুতুবী, যুগ্ম সম্পাদক আলহাজ্ব আব্দুল কুদ্দুস বাপ্পী, তথ্য ও গবেষণা সম্পাদক মাসুদ আলম, সদস্য তৌহিদ আহমেদ, মহানগর স্বেচ্ছাসেবকলীগের সংগঠক মো. সালাহ উদ্দিন, যুবনেতা মো. আফসার, মোঃ আলাল, আবুল হোসেন, স্বেচ্ছাসেবকলীগ নেতা নবী আলম, সাত্তার, মোঃ মিন্টু ও ছাত্রলীগ নেতা আরিফুল ইসলাম রাব্বি, আরিফ, ইমরান, আশিকসহ প্রমূখ উপস্থিত ছিলেন।